খুবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ

০৫ নভেম্বর ২০১৯, ০৭:১৭ PM

© ফাইল ফটো

খুলনা বিশ্ববিদ্যালয় (খুবি) ২০১৯-২০ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ‘এ’ ইউনিটের ফল প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ওই ফল প্রকাশ করা হয়।

বিশ্ববিদ্যালয়ের সূত্রে জানা গেছে, গত ২ নভেম্বর সকাল সাড়ে ১০ টা থেকে দুপুর সাড়ে ১২ টা পর্যন্ত ওই ইউনিটের অধীন বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। আগামী ২৬ নভেম্বর মেধা তালিকা থেকে ভর্তি করা হবে।

তবে উত্তীর্ণ পরীক্ষার্থীদের আগামী ১৪ নভেম্বরের মধ্যে অনলাইনে ডিসিপ্লিনের (বিভাগ) পছন্দ ক্রম পূরণ করতে হবে। এ ছাড়া আসন শূন্য থাকা সাপেক্ষে আগামী ১ ডিসেম্বর অপেক্ষমাণ তালিকা থেকে ভর্তি করা হবে।|

‘এ’ ইউনিটের বিজ্ঞান, প্রকৌশল ও প্রযুক্তিবিদ্যা স্কুল এবং জীব বিজ্ঞান স্কুলের অধীন মোট ১৫টি ডিসিপ্লিন রয়েছে। এ দুইটি স্কুলেই সর্বাধিক সংখ্যক ভর্তি পরীক্ষার্থী ছিল।

ফুলবাড়ীয়ায় মাদক কারবারিদের বাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগ
  • ২৯ জুন ২০২৬
প্রত্যেকে একটি করে গাছ লাগাবে, ভাই-বোন জন্ম  নিলে তাদের নাম…
  • ২৯ জুন ২০২৬
পিকআপ-মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল এসএসসি পরীক্ষার্থীর
  • ২৯ জুন ২০২৬
আমি সিলেটের মানুষ, প্রধানমন্ত্রী হাফ সিলেট, আমরা ওয়ান প্লাস…
  • ২৯ জুন ২০২৬
জাপানকে নিয়ে সতর্ক আনচেলত্তি—‘এটা ফাইনালের মতোই কঠিন ম্যাচ’
  • ২৯ জুন ২০২৬
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশের ৪২তম অ্যাকাডেমিক কাউন্সিল সভ…
  • ২৯ জুন ২০২৬