ফেলের খবর পেয়ে বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে শিক্ষার্থীর আত্মহত্যা

১৭ জুলাই ২০১৯, ১০:২৪ PM

© সংগৃহীত

দিনাজপুরের চিরিরবন্দরে এইচএসসি পরীক্ষায় ফেল করায় এক শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। বুধবার বিকেলে উপজেলার নশরতপুর ইউনিয়নের দক্ষিণ নশরতপুর গ্রামের প্যামা জানকি পাড়ায় এই ঘটনা ঘটে। জানা যায়, ওই শিক্ষার্থী তার ফলাফলের খবর পেয়ে ঘরের ভেতরে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।

আত্মহত্যাকারী শিক্ষার্থীর নাম শ্রী কণা। তিনি ওই পাড়ার মুক্তি চন্দ্র রায়ের মেয়ে এবং রাণীরবন্দর ইছামতি ডিগ্রি কলেজের বিজ্ঞান শাখা থেকে এবারের এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

নশরতপুর ইউনিয়নের ইউপি সদস্য মো.মোখলেছুর রহমান জানান, বুধবার এইচএসসির ফল প্রকাশের পর ফেল করার খবর পেয়ে বিকেলে ঘরের ভেতর বাঁশের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে শ্রী কণা।

এ ব্যাপারে চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হারেসুল ইসলাম বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থল পরিদর্শন করেছি। ওই ছাত্রীর পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই সৎকারের অনুমতি দিয়েছি।

পদোন্নতির জট নিরসনে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দিল প্রভ…
  • ২৮ জুন ২০২৬
নেই বৈধ কার্ড, তবুও হলে থাকেন রাবি ছাত্রদলের তিন কর্মী
  • ২৮ জুন ২০২৬
একই বিশ্ববিদ্যালয়, একই বিভাগ—এবার একসঙ্গে প্রশাসন ক্যাডার এ…
  • ২৮ জুন ২০২৬
কোদালের আঘাতে স্ত্রীকে হত্যার অভিযোগ, ৩ দিন পর গ্রেফতার স্ব…
  • ২৮ জুন ২০২৬
স্কুল ফিডিংয়ে অনিয়মের অভিযোগে প্রধান শিক্ষিকার বিরুদ্ধে ব্য…
  • ২৮ জুন ২০২৬
নেত্রকোনায় চুরির অভিযোগে দুই সন্দেহভাজন আটক
  • ২৮ জুন ২০২৬