৬ বছরেও প্রকাশ হয়নি নিয়োগ পরীক্ষার ফলাফল

১৪ মে ২০১৯, ০৮:৪৯ PM

© সংগৃহীত

৬ বছরেও প্রকাশ হয়নি মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের (মাউশি) 'অফিস সহায়ক' পদে নিয়োগের মৌখিক পরীক্ষার ফলাফল। ফল দ্রুত প্রকাশের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন নিয়োগপ্রত্যাশীরা।

‘ফলাফল প্রত্যাশী ঐক্যফ্রন্ট’ এর উদ্যোগে আজ (১৪ মে) বিকেলে জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম হলে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৩ সালে ৯৫৮ টি পদে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়। কিন্তু এখনও এ প্রক্রিয়া সম্পন্ন হয়নি। এরই মাঝে অনেকে বেকার জীবন যাপন করছে।

নিয়োগ প্রত্যাশীরা দ্রুত ফল প্রকাশের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ কামনা করেন। সংবাদ সম্মেলনে ফলাফল প্রত্যাশী ঐক্যফ্রন্টের সভাপতি আব্দুল গাফার, সাধারণ সম্পাদক আক্তার হোসেন, সহ-সভাপতি মো. রওশন, মো. পারভেজ প্রমুখ উপস্থিত ছিলেন।

বাল্যবিবাহ থেকে রক্ষা পেতে থানায় আশ্রয় এসএসসি পরীক্ষার্থীর
  • ১৮ এপ্রিল ২০২৬
স্বাস্থ্যখাত এখন একটি ডিজাস্টার, হাসপাতাল না বলে বাজার বলা …
  • ১৮ এপ্রিল ২০২৬
নিম্নমানের কয়লা আমদানি নিয়ে তোলপাড়, পদত্যাগ করলেন শ্রীলঙ্কা…
  • ১৮ এপ্রিল ২০২৬
দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি নেতা বহিষ্কার
  • ১৮ এপ্রিল ২০২৬
প্রিমিয়ার লিগে দলবদল করলেন ৭৯ ক্রিকেটার, কে কোন দলে?
  • ১৮ এপ্রিল ২০২৬
এসএসসি পরীক্ষার কন্ট্রোল রুম চালু, যোগাযোগের নম্বর দেখুন এখ…
  • ১৮ এপ্রিল ২০২৬