নর্থ সাউথের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ উপদেষ্টা আসিফ মাহমুদ

৩০ এপ্রিল ২০২৫, ০৮:১১ PM , আপডেট: ২২ জুন ২০২৫, ০৫:০৮ PM
উপদেষ্টা আসিফ

উপদেষ্টা আসিফ © টিডিসি সম্পাদিত

বেসরকারি নর্থ সাউথ ইউনিভার্সিটির স্নাতকোত্তর প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে উত্তীর্ণ হয়েছেন যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্ন্যান্সের (এসআইপিজি) এক্সিকিউটিভ মাস্টার্স ইন পলিসি অ্যান্ড গভর্ন্যান্স (ইএমপিজি) প্রোগ্রামে ভর্তির সুযোগ পেয়েছেন।

আজ বুধবার (৩০ এপ্রিল) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি পরীক্ষার এ ফল প্রকাশ করা হয়। এতে ৯ জন উত্তীর্ণ হয়েছেন। তালিকায় ৫ নম্বরে উপদেষ্টা আসিফের নাম রয়েছে।

গত ২৫ এপ্রিল ইএমপিজি প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। সেদিন নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে সশরীরে হাজির হয়ে ভর্তি পরীক্ষায় অংশ নেন আসিফ মাহমুদ। তার পরীক্ষায় অংশ নেওয়ার কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা নিয়ে বেশ আলোচনা হয়।

জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সম্মুখসারির অন্যতম সমন্বয়ক ছিলেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর গত বছরের ৮ আগস্ট গঠিত অন্তর্বর্তী সরকারে উপদেষ্টা পরিষদে স্থান পান তিনি। আসিফ মাহমুদ ২০১৭–১৮ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগে ভর্তি হয়েছিলেন। সেখান থেকে তিনি স্নাতক শেষ করেছিলেন।

হরমুজ প্রণালি খুলে দেওয়ায় ইরানকে ধন্যবাদ জানালেন ট্রাম্প
  • ১৭ এপ্রিল ২০২৬
গাজীপুরে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
  • ১৭ এপ্রিল ২০২৬
হাম ও হামের উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু
  • ১৭ এপ্রিল ২০২৬
‘হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত’, যুদ্ধবিরতি চলবে কতদিন—জা…
  • ১৭ এপ্রিল ২০২৬
জ্বালানি তেলের দামে ব্যাপক দরপতন
  • ১৭ এপ্রিল ২০২৬
হরমুজ প্রণালি সম্পূর্ণ খুলে দেওয়ার ঘোষণা ইরানের
  • ১৭ এপ্রিল ২০২৬