ময়মনসিংহ বোর্ডে ৪ কলেজের কেউ পাস করেননি

১৫ অক্টোবর ২০২৪, ০৪:২১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ময়মনসিংহ বোর্ড

ময়মনসিংহ বোর্ড © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলাফলে ময়মনসিংহ মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষায় ৭৮ হাজার ৯২০ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছে ৪৯ হাজার ৬৯ জন। তবে ময়মনসিংহ বোর্ডের অধীনে ৪টি কলেজে এইচএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিয়ে কেউ পাস করেননি। এই ৪ কলেজে থেকে এ বছর ৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। যাদের কেউই কৃতকার্য হতে পারেননি। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জানা যায়।

শেরপুর জেলার শহীদ আবদুর রশিদ কমার্স কলেজে একজন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে তিনি পরীক্ষায় পাস করতে পারেননি। নেত্রকোনা জেলার আব্দুল জব্বার রাবেয়া খাতুন বালিকা বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের মানবিক বিভাগের দুইজন পরীক্ষার্থী অংশ নিয়েও পাস করতে পারেননি।

ময়মনসিংহের বাবর রাবেয়া নগর কলেজের ব্যবসায় শিক্ষা এবং মানবিক বিভাগেও কেউ পাস করেনি। ব্যবসায় শিক্ষা শাখা থেকে একজন ও মানবিক বিভাগ থেকে একজন পরীক্ষার্থী অংশ নিলেও তাদের কেউ কৃতকার্য হয়নি। 

এছাড়াও ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় অবস্থিত মজিবুর রহমান কলেজেও একই চিত্র দেখা গেছে। ব্যবসায় শিক্ষা বিভাগে একজন এবং মানবিক বিভাগে দুজন শিক্ষার্থী অংশ নিয়েছিল, তবে কেউ পাস করতে পারেনি।

ময়মনসিংহ বোর্ডে এবছর পাসের হার ৬৩ দশমিক ২২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৮২৬ জন। বোর্ডের অধীনে ৪টি জেলায় পাসের হার জামালপুর ৬৫দশমিক ৭৪, ময়মনসিংহ ৯৩ দশমিক ৪৩, নেত্রকোনা ৬২ দশমিক ৯০ এবং শেরপুর ৫৮ দশমিক ০১ শতাংশ।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9