কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসির পাসের হার ৭১ শতাংশ

১৫ অক্টোবর ২০২৪, ০১:৩৮ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ

কুমিল্লা শিক্ষা বোর্ডে পাসের হার ৭১ দশমিক ১৫ শতাংশ © সংগৃহীত

২০২৪ সালে কুমিল্লা শিক্ষা বোর্ডে এইচএসসি ও সমমানের পরীক্ষায়  ১ লাখ ১২ হাজার ৩১২ শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেন। তাদের মধ্যে ৭৯ হাজার ৯০৫ জন উত্তীর্ণ হয়েছেন। যা মোট শিক্ষার্থীর ৭১ দশমিক ১৫ শতাংশ।  

মঙ্গলবার (১৫ অক্টোবর) ১১টায় কুমিল্লা শিক্ষা বোর্ডের মিলনায়তনে শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ড. নিজামুল করিম এ ফলাফল প্রকাশ করেন। 

এবারের পরীক্ষায় কুমিল্লা বোর্ডে ৭ হাজার ৯২২ জন জিপিএ-৫ পেয়েছেন। এছাড়া বোর্ডের অধীন ছয় জেলায় শতভাগ পাশ করেছে ১০টি কলেজ। কোনো শিক্ষার্থী পাস করেননি এমন শিক্ষাপ্রতিষ্ঠানের সংখ্যা ৪টি। 

আরও পড়ুন: এইচএসসিতে জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজার ৩১৬

ফলাফল প্রকাশের সময় কুমিল্লা শিক্ষা বোর্ডের সচিব নূর মোহাম্মদ, পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর ড. মো. আছাদুজ্জামান, উপপরীক্ষা নিয়ন্ত্রক শহিদুল ইসলামসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

‘হ্যালো ফ্রেন্ডস....’ গভীর রাতে ককরোচ আন্দোলনকারীদের কী বার…
  • ২৫ জুলাই ২০২৬
কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২
  • ২৫ জুলাই ২০২৬
মাসে ৯০ হাজার টাকার ভাতাসহ যে সব সুযোগ সুবিধা পাবেন চুপ্পু
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে যা বললেন ডি মারিয়া
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর যেসব এলাকায় শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না 
  • ২৫ জুলাই ২০২৬