সিলেট বোর্ডে পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে গতবারের তুলনায়    

১৫ অক্টোবর ২০২৪, ০১:১১ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
সিলেট বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে এবার

সিলেট বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে এবার © সংগৃহীত

এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এতে দেখা যায় এবার সিলেট বোর্ডে গত বছরের তুলনায় পাসের হার ও জিপিএ-৫ দুটিই বেড়েছে। 

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার দিকে মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড সিলেটের  ওয়েবসাইটে একযোগে ২০২৪ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়। এতে দেখা যায় গত বছরের তুলনায় এই বোর্ডে পাসের হার বৃদ্ধি পেয়েছে। এবার পাসের হার ৮৫ দশমিক ৩৯ শতাংশ। গত বছর পাসের হার ছিল ৭১ দশমিক ৬২ শতাংশ। সে হিসেবে গত বছরের তুলনায় এবার পাসের হার বৃদ্ধি পেয়েছে ১৩ দশমিক ৭৭ শতাংশ।

অন্যদিকে এবারে সিলেট বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৬ হাজার ৬ শত ৯৮ জন শিক্ষার্থী। গত বছর জিপিএ- ৫-এর এই সংখ্যা ছিল ১ হাজার ৬৯৯ জন।
 
প্রসঙ্গত, এ বছর সারা দেশে মোট ৯ হাজার ১৮৭টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছেন। এইচএসসি ও সমমানের পরীক্ষায় এবারে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮। গতবার এই হার ছিল ৭৮ দশমিক ৬৪। সে হিসেবে পাসের হার কমেছে দশমিক ৮৬ শতাংশ।

এবার সারা দেশে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন। এ বছর এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডের দুই হাজার ৬৯৫টি কেন্দ্রে পরীক্ষার্থী ছিলেন ১৩ লাখ ৩১ হাজার ৫৮ জন। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ এবং ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।

২০২৪ সালের এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছিল গত ৩০ জুন। সাতটি পরীক্ষা হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফলে চলমান বাকি পরীক্ষাগুলো স্থগিত করা হয়। স্থগিত হওয়া পরীক্ষাগুলো প্রথমে ১১ আগস্ট থেকে নতুন সময়সূচিতে নেওয়ার সিদ্ধান্ত নেয় অন্তর্বতীকালীন সরকার। এরপর পরীক্ষা এক মাস পিছিয়ে ১১ সেপ্টেম্বর থেকে নেওয়ার সিদ্ধান্ত হয়। কিন্তু শিক্ষার্থীরা বাকি পরীক্ষাগুলো না দেওয়ার পক্ষে সচিবালয়ের সামনে বিক্ষোভ শুরু করলে এক পর্যায়ে সরকারের শিক্ষা বিভাগ বাকি পরীক্ষাগুলো বাতিল করতে বাধ্য হয়।

বাতিলের পর যেসব বিষয়ে পরীক্ষা নেওয়া হয়েছে, সেগুলোর পূর্ণ নম্বরের ভিত্তিতে উত্তরপত্র মূল্যায়ন করা হয়েছে এবার। শিক্ষার্থীদের দাবি মেনে মাঝপথে বাতিল করা এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল তৈরি হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফলের ভিত্তিতে বিষয় ম্যাপিং পদ্ধতিতে।

মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
বিনামূল্যে সেবা নিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৬৫০০ শিক্ষার্থী
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ঝালকাঠিতে মহিলা দলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
স্কলারশিপ নিয়ে পড়ুন অক্সফোর্ড ইউনিভার্সিটিতে, মাসিক উপবৃত্ত…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
ব্র্যাক ইউনিভার্সিটির কনক্লেভে কৃত্রিম বুদ্ধিমত্তার দায়িত্ব…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9