বরিশাল বোর্ডে বেড়েছে পাসের হার

১৫ অক্টোবর ২০২৪, ১১:৫৩ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল

মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ড, বরিশাল

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় বরিশাল বোর্ডে পাসের হার ৮১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে চার হাজার ১৬৭ জন শিক্ষার্থী।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় ফলাফলের পরিসংখ্যান ঘোষণা করেন বরিশাল বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক অরুন কুমার গাইন।  

পরিসংখ্যানে দেখা যায়, এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীর সংখ্যা ৬৬ হাজার ৮৭ জন। উত্তীর্ণ শিক্ষার্থী সংখ্যা ৫৪ হাজার ৮৯ জন। অংশগ্রগণ করা ৩১ হাজার ৯৯৩ জন ছাত্রের মধ্যে পাস করেছে ২৪ হাজার ৩৬৭ জন। অন্যদিকে ৩৪ হাজার ৯৪ জন ছাত্রীর মধ্যে পাস করেছে ২৯ হাজার ৭২২ জন।

বরিশাল বিভাগে পাসের হারে অন্যান্য জেলার তুলনায় এগিয়ে রয়েছে ঝালকাঠি। প্রতিবারের ন্যায় এবছরও এই শিক্ষা বোর্ডে ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা পাস ও জিপিএ’র হারে এগিয়ে রয়েছে। গত বছর বরিশাল বোর্ডে পাসের হার ছিল ৮০ দশমিক ৬৫ শতাংশ। এছাড়াও এবার জিপিএ-৫ বেড়েছে ১৭৪টি। ২১টি প্রতিষ্ঠানে পা‌সের হার  র‌য়েছে শতভাগ।

‘হ্যালো ফ্রেন্ডস....’ গভীর রাতে ককরোচ আন্দোলনকারীদের কী বার…
  • ২৫ জুলাই ২০২৬
কন্টেন্ট নির্মাতাদের বড় দুঃসংবাদ দিল ইউটিউব
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর মিরপুরে যুবদল নেতার ওপর গুলি বর্ষণ, আহত ২
  • ২৫ জুলাই ২০২৬
মাসে ৯০ হাজার টাকার ভাতাসহ যে সব সুযোগ সুবিধা পাবেন চুপ্পু
  • ২৫ জুলাই ২০২৬
মেসির অবসর নিয়ে যা বললেন ডি মারিয়া
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীর যেসব এলাকায় শনিবার সারাদিন বিদ্যুৎ থাকবে না 
  • ২৫ জুলাই ২০২৬