কমেছে পাসের হার, বেড়েছে জিপিএ-৫

১৫ অক্টোবর ২০২৪, ১১:৪৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এবার গত বছরের তুলনায় পাসের হার কমেছে। তবে বেড়েছে জিপিএ-৫ পাওয়ার সংখ্যা।

মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টার কিছুটা আগেই স্ব-স্ব শিক্ষাপ্রতিষ্ঠান ও ওয়েবসাইটে একযোগে এ ফলাফল প্রকাশ করা হয়।

ফলাফলে দেখা যায়, ২০২৩ সালে ১১টি বোর্ডে গড় পাসের হার ছিল ৭৮ দশমিক ৬৪ শতাংশ। ২০২৪ সালে ৯টি সাধারণ ও মাদরাসা এবং কারিগরি বোর্ড মিলিয়ে ১১টি শিক্ষা বোর্ডে গড় পাসের হার ৭৭ দশমিক ৭৮ শতাংশ।

আবার, ২০২৩ সালে জিপিএ-৫ পেয়েছিলেন ৯২ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী। ২০২৪ সালে জিপিএ-৫ পেয়েছেন এক লাখ ৪৫ হাজার ৯১১ জন। সে হিসেবে এবার জিপিএ-৫ পাওয়ার সংখ্যা বেড়েছে ৫৩ হাজার ৫৪৬ জন।

এবার এইচএসসিতে ১১টি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৪৫ হাজার ৯১১ শিক্ষার্থী। তাদের মধ্যে ৬৪ হাজার ৯৭৮ ছাত্র এবং ৮০ হাজার ৯৩৩ জন ছাত্রী জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন।

এবার এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।

এবার ৯টি শিক্ষা বোর্ডে ১১ লাখ ৩১ হাজার ১১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৬ হাজার ৮২৫ জন এবং ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৫ হাজার ৫৫৮ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৪৩৩ জন এবং ছাত্রী ৩৯ হাজার ১২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৯ শতাংশ। এই বোর্ডে মোট ১ লাখ ১৪ হাজার ৩৮২ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৮২ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ৬২৭ জন অংশ নেন।

এবার কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯২২ জন। এর মধ্যে ১ হাজার ৫৩০ জন ছাত্র এবং ৩ হাজার ৩৯২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence