মাদ্রাসা বোর্ডে পাসের হার ৯৩.৪০, জিপিএ-৫ পেলেন ৯৬১৩ জন

১৫ অক্টোবর ২০২৪, ১১:১৭ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

মাদরাসা শিক্ষা বোর্ডের অধীনে আলিম পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ৯৩ দশমিক ৪০ শতাংশ। এ বছর আলিমে জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ জন। মঙ্গলবার (১৫ অক্টোবর) বেলা ১১টায় প্রকাশিত ফলে এ তথ্য জনা যায়।

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ বেড়েছে ৫৩ হাজার ৩১৬। মোট ১১টি শিক্ষাবোর্ডে জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৪৫ হাজার ৯১১ জন। যা গত বছর ছিল ৯২ হাজার ৫৯৫ জন।

এইচএসসি ও সমমানের পরীক্ষায় ১১টি শিক্ষা বোর্ডে অংশ নিয়েছে ১৩ লাখ ৩১ হাজার ৫৮ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬ লাখ ৬৬ হাজার ১৩ জন এবং ছাত্রী ৬ লাখ ৬৫ হাজার ৪৫ জন।

এবার ৯টি শিক্ষা বোর্ডে ১১ লাখ ৩১ হাজার ১১৮ জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ৫ লাখ ৩৬ হাজার ৮২৫ জন এবং ছাত্রী ৫ লাখ ৯৪ হাজার ২৯৩ জন। জিপিএ-৫ পেয়েছেন ১ লাখ ৩১ হাজার ৩৭৬ জন।

অন্যদিকে মাদরাসা শিক্ষা বোর্ডের পরীক্ষায় অংশ নিয়েছেন ৮৫ হাজার ৫৫৮ শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৪৬ হাজার ৪৩৩ জন এবং ছাত্রী ৩৯ হাজার ১২৫ জন। জিপিএ-৫ পেয়েছেন ৯ হাজার ৬১৩ শিক্ষার্থী।

কারিগরি শিক্ষা বোর্ডে পাসের হার ৮৮.৯ শতাংশ। এই বোর্ডে মোট ১ লাখ ১৪ হাজার ৩৮২ পরীক্ষার্থী অংশ নিয়েছেন। এর মধ্যে ছাত্র ৮২ হাজার ৭৫৫ জন এবং ছাত্রী ৩১ হাজার ৬২৭ জন অংশ নেন।

এবার কারিগরি শিক্ষা বোর্ডে জিপিএ-৫ পেয়েছেন ৪ হাজার ৯২২ জন। এর মধ্যে ১ হাজার ৫৩০ জন ছাত্র এবং ৩ হাজার ৩৯২ জন ছাত্রী জিপিএ-৫ পেয়েছেন।

ফলাফল দেখুন এখানে

এছাড়া মুঠোফোনের SMS-এর মাধ্যমেও ফল জানা যাবে। এজন্য মুঠোফোনের মেসেজ অপশনে গিয়ে HSC Board name (first 3 letters) Roll Year টাইপ করে 16222 নম্বরে পাঠাতে হবে। উদাহরণ: HSC Dha 123456 2024 লিখে 16222-তে পাঠাতে হবে।

উল্লেখ্য, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। এবার পরীক্ষার্থী ছিলেন ১৪ লাখ ৫০ হাজার ৭৯০ জন। প্রথম প্রকাশিত রুটিন অনুযায়ী—আট দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সবশেষ সাবজেক্ট ম্যাপিংয়ে ফল প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়।

জ্বালানি তেল সংকট সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি এমপি রা…
  • ৩০ মার্চ ২০২৬
মৌচাকের মধু বিক্রির টাকায় শিক্ষার্থীদের ক্রীড়াসামগ্রী, প্রশ…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানে যুদ্ধ থামাতে গিয়ে আহত হলেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্…
  • ৩০ মার্চ ২০২৬
নওগাঁয় ৫ বিঘা ধানক্ষেতে বিষ ছিটিয়ে ফসল নষ্টের অভিযোগ
  • ৩০ মার্চ ২০২৬
এমপিওভুক্ত শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেল নিয়ে ধোঁয়াশা, যা …
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে ‘সালাহউদ্দিন সাহেব’ সম্বোধন নিয়ে আপত্তি, হাসনাতের দুঃ…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence