এসএসসি

ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ ৭৭ শিক্ষার্থীর

১১ জুন ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
এসএসসি ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ ৭৭ শিক্ষার্থীর

এসএসসি ফল পুনঃনিরীক্ষণে কুমিল্লা বোর্ডে নতুন জিপিএ-৫ ৭৭ শিক্ষার্থীর © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। এতে কুমিল্লা শিক্ষাবোর্ডের আওতাধীন ৭৮১ জনের ফল পরিবর্তন হয়েছে। এর মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পেয়েছে। ২০৪ জন ফেল থেকে পাশ করেছে। ৫০০ জনের গ্রেড পরিবর্তন হয়।

মঙ্গলবার (১১ জুন) এ ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ একাধিক মাধ্যমে এ ফল দেখা যাবে। 

বিষয়টি নিশ্চিত করে কুমিল্লা শিক্ষাবোর্ডের উপপরীক্ষা নিয়ন্ত্রক (মাধ্যমিক) মোহাম্মদ শহিদুল ইসলাম বলেন, ২০২৪ সালের এসএসসি পরীক্ষার বিভিন্ন বিষয়ে ৩০ হাজার ৮৯৮ জন শিক্ষার্থী ৭৫ হাজার ৮৫টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য অনলাইনে আবেদন করে। এর মধ্যে ৭৮১ জনের ফল পরিবর্তন হয়। যার মধ্যে ৭৭ জন নতুন করে জিপিএ-৫ পান, ২০৪ জন ফেল থেকে পাস করেন এবং ৫০০ জনের গ্রেড পরিবর্তন হয়।

কুমিল্লা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান প্রফেসর ড. মো. নিজামুল করিম বলেন, আবেদনকৃত উত্তরপত্রগুলো পুনঃর্নিরীক্ষণের নীতিমালা অনুযায়ী যথাযথভাবে যাচাই–বাছাই শেষে আজ মঙ্গলবার ফলাফল প্রকাশিত হয়। ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীরা ১২ ও ১৩ জুন কলেজে ভর্তির জন্য অনলাইনে আবেদন করতে পারবে।

আরও পড়ুন: চট্টগ্রাম বোর্ডে ফল পুনঃনিরীক্ষণে পাস ১২৭ শিক্ষার্থী, নতুন জিপিএ-৫ একজন

গত ১২ মে ২০২৪ সালের এসএসসি পরীক্ষার ফল প্রকাশিত হয়। এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। এ বছর কুমিল্লা শিক্ষাবোর্ডের পাসের হার ছিল ৭৯ দশমিক ২৩। 

প্রতিবারের মত এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে পুনঃর্নিরীক্ষণ আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়। ফল পুনঃনিরীক্ষণ আবেদন ১৩ মে থেকে শুরু হয়ে চলে ১৯ মে পর্যন্ত। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয় প্রতি পত্রের জন্য ১২৫ টাকা।

 
দুর্যোগ ও ত্রাণমন্ত্রী দুলু এভারকেয়ারে ভর্তি
  • ১১ এপ্রিল ২০২৬
সংরক্ষিত নারী আসনের মনোনয়নপত্র নিলেন শফিউল বাবুর স্ত্রী বীথ…
  • ১১ এপ্রিল ২০২৬
সুপ্রিম কোর্ট সচিবালয় ও বিচারক নিয়োগ রহিতকরণ বিল দেশকে ভয়ান…
  • ১১ এপ্রিল ২০২৬
গুম হওয়া ছাত্রনেতা রাসেলের বোন লাবনীর বিএনপির মনোনয়ন সংগ্রহ
  • ১১ এপ্রিল ২০২৬
সত্যিই কি কুকুরের পা বেঁধে কুমিরকে খেতে দেওয়া হয়েছিল?
  • ১১ এপ্রিল ২০২৬
তেলের দাবিতে এবার এসিল্যান্ডকে ইটপাটকেল নিক্ষেপ
  • ১১ এপ্রিল ২০২৬
close