চট্টগ্রাম বোর্ডে ফল পুনঃনিরীক্ষণে পাস ১২৭ শিক্ষার্থী, নতুন জিপিএ-৫ একজন

১১ জুন ২০২৪, ১২:৫৬ PM , আপডেট: ৩১ জুলাই ২০২৫, ১২:৩০ PM
চট্টগ্রাম বোর্ড

চট্টগ্রাম বোর্ড © সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ করা হয়েছে। আজ মঙ্গলবার (১১ জুন) এ ফল প্রকাশ করা হয়েছে। শিক্ষা বোর্ডের ওয়েবসাইটসহ একাধিক মাধ্যমে এ ফল দেখা যাবে।

প্রকাশিত ফলাফলে দেখা গেছে, চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৪ সালের এসএসসি ফলাফল পুনঃনিরীক্ষণে নতুন করে ফেল থেকে পাস করেছে ১০২ পরীক্ষার্থী। এদের মধ্যে একজন জিপিএ-৫ পেয়েছেন। ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করে মোট ২৮ হাজার ৩৫১ জন পরীক্ষার্থী। এদের মধ্যে দুই হাজার ৬০ জন পরীক্ষার্থীর মার্কস পরিবর্তন হয়েছে। ২৮ হাজার ৩৫১ আবেদনকারী ৭৬ হাজার ৪২টি উত্তরপত্র পুনঃনিরীক্ষণের জন্য আবেদন করেছিল। এরমধ্যে ফেল থেকে পাস করেছে ১০২ জন পরীক্ষার্থী।

শিক্ষাবোর্ড সূত্র জানায়, মোট জিপিএ বেড়েছে ৮৭১ জনের, জিপিএ ও সিজিপিএ বেড়েছে ৭০৬ জন পরীক্ষার্থীর। আবার জিপিএ বেড়ে সিজিপিএ অপরিবর্তিত রয়েছে ১৬৫ জনের। ফেল থেকে জিপিএ ৫ পেয়েছেন এজজন। কেবল মার্কস বেড়েছে কোনো জিপি বাড়েনি এমন পরীক্ষার্থীর সংখ্যা ১১ হাজার ৮৯।

আরও পড়ুন: এসএসসির ফল পুনঃনিরীক্ষণে ঢাকা বোর্ডে ফেল থেকে পাস ১২৭ শিক্ষার্থী

চট্টগ্রাম শিক্ষা বোর্ডে ২০২৪ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৮২ দশমিক ৮০ শতাংশ। যা গেল বছর ছিল ৭৮ দশমিক ২৯ শতাংশ। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ১০ হাজার ৮২৩ জন। আগের বার তা ছিল ১১ হাজার ৪৫০ জন।

এর আগে, গত ১২ মে চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। এ বছর ৯টি সাধারণ, মাদ্রাসা ও কারিগরি বোর্ডে গড় পাসের হার ৮৩.০৪ শতাংশ। প্রতিবারের মত এবারও প্রকাশিত ফলাফলে কারও কাঙ্ক্ষিত ফল না এলে পুনঃর্নিরীক্ষণ আবেদন বা খাতা চ্যালেঞ্জ করার সুযোগ দেওয়া হয়। ফল পুনঃনিরীক্ষার আবেদন ফি নির্ধারণ করা হয় প্রতি পত্রের জন্য ১২৫ টাকা।

এসএমএসের মাধ্যমে ফল দেখবেন যেভাবে-
এসএসসি: এই লিংকে ফলাফল দেখা যাবে। ঢাকা বোর্ডের ফল দেখতে এখানে ক্লিক করুন। এছাড়া এসএমএসের মাধ্যমেও ফল জানা যাবে। সেক্ষেত্রে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে ইংরেজিতে বোর্ডের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর দিতে হবে। এরপর স্পেস দিয়ে পরীক্ষার বছর লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। (উদাহরণ-SSC Dha ROLL YEAR)। ফিরতি মেসেজে ফল জানিয়ে দেয়া হবে।

 
ঘুরতে গিয়ে তীর ধসে নদীগর্ভে ৫ বন্ধু, নিখোঁজ ২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ফেনীতে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রেপ্তার ২২
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১০ম গ্রেডের চাকরি পিএসসির বদলে নিজস্ব কমিটি দিয়ে নিয়োগের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১ লাখ ১০ হাজার টন সার আমদানির অনুমোদন দিল সরকার
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
মেঘমল্লার বসুর শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে: এনপিএ
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
কারিগরি শিক্ষক বদলির সফটওয়্যারের ‘মন্তব্য’ ঘরে দুই শতাধিক অ…
  • ০৯ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9