রাবির ‘বি’ ইউনিটের চতুর্থ মেধাতালিকা প্রকাশ

বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd)
২৮ মে ২০২৪, ০৬:৪৬ PM , আপডেট: ০২ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপ ও পোষ্য কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের চতুর্থ মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

মঙ্গলবার (২৮ মে) বিকালে বিশ্ববিদ্যালয়ের বিবিএ প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার ‘বি’ ইউনিটের চিফ কো-অর্ডিনেটর ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. আবু সাদেক মো. কামরুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিজনেস স্টাডিজ অনুষদ ও আইবিএ (ইউনিট-বি) বিবিএ প্রথমবর্ষ ভর্তি পরীক্ষা ২০২৩-২৪ শিক্ষাবর্ষে বাণিজ্য, অ-বাণিজ্য গ্রুপ ও পোষ্য কোটায় উত্তীর্ণ পরীক্ষার্থীদের তৃতীয় মেধাতালিকার ভর্তি কার্যক্রম শেষে আসন শূন্য থাকায় অপেক্ষমাণ তালিকা থেকে মেধাক্রম অনুসারে বিভাগের শূন্য আসনের বিপরীতে ভর্তির জন্য চতুর্থ মেধাতালিকা প্রকাশ করা হলো।

বিজ্ঞপ্তি অনুযায়ী চতুর্থ মেধাতালিকায় নির্বাচিতদের সাক্ষাৎকার ও ভর্তির কার্যক্রম আগামী ২৯ ও ৩০ মে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত গ্রহণ করা হবে। ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের সকাল ১০টায় ডিনস্ কমপ্লেক্স ভবনে (কক্ষ নং-৩১৮, তৃতীয় তলা) উপস্থিত হয়ে সাক্ষাৎকার প্রদানের নির্ধারিত স্থান জেনে নিতে হবে। ভর্তিচ্ছু ছাত্র/ছাত্রীদের ২৯ ও ৩০ মে-র মধ্যেই ভর্তির সকল কার্যক্রম শেষ করতে হবে।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে সাক্ষাৎকারসহ ভর্তির সকল প্রক্রিয়া সম্পন্ন করতে না পারলে পরবর্তীতে ভর্তির আর সুযোগ থাকবে না। আসন শূন্য থাকা সাপেক্ষে মেধাক্রম অনুসারে পরবর্তী তালিকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (http://admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

সাক্ষাৎকারে অংশগ্রহণ করার পর নির্বাচিত ছাত্র/ছাত্রীদের অনলাইনে (http://admission.ru.ac.bd) ভর্তি ফর্ম পূরণ করার পর ৩ (তিন) কপি প্রিন্ট করে অফিস সময়ে বিজনেস স্টাডিজ অনুষদ অফিসে (ডিনস্ কমপ্লেক্স, তৃতীয় তলা, রুম নং ৩১৪) জমা দিয়ে ভর্তির পরবর্তী কার্যক্রম সম্পন্ন করতে হবে।

এছাড়া কোনো ভর্তিচ্ছু যদি প্রাপ্ত বিভাগেই থাকতে চান বা অটো-মাইগ্রেশনের সুযোগ নিতে না চান, তাহলে তাকে অনলাইন ভর্তির ওয়েবপেজে লগ-ইন করে ৩০ মে বিকাল ৪টার মধ্যে অটো-মাইগ্রেশন বন্ধ করতে হবে (Stop automigration)।

সীমান্তে ৬ জনকে পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি
  • ২৫ জুলাই ২০২৬
বঙ্গোপসাগরে ফের লঘুচাপ—উপকূলে সতর্কতা জারি
  • ২৫ জুলাই ২০২৬
মাছ ধরে কনটেন্ট বানান, সাগরে ডুব দিতেই হাঙরের হামলা; ৪ অস্ত…
  • ২৫ জুলাই ২০২৬
শিক্ষামন্ত্রীর পদত্যাগ ছাড়াই যে কারণে অনশন ভাঙলেন সোনম ওয়াং…
  • ২৫ জুলাই ২০২৬
রাজধানীতে সন্ত্রাসীদের গুলিতে যুবদল কর্মী নিহত, গুলিবিদ্ধ ২
  • ২৫ জুলাই ২০২৬
মেট্রোরেল দেখে শেখ হাসিনা কেঁদেছিলেন আজ
  • ২৫ জুলাই ২০২৬