আগামী ৭২ ঘণ্টার মধ্যে গুচ্ছের ‘বি’ ইউনিটের ফল

০৩ মে ২০২৪, ০৬:০৭ PM , আপডেট: ০৩ আগস্ট ২০২৫, ০৫:৪২ PM
যবিপ্রবির ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন

যবিপ্রবির ভর্তি পরীক্ষা কেন্দ্র পরিদর্শনে উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন © টিডিসি ফটো

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও গুচ্ছ গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়গুলোর ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. আনোয়ার হোসেন বলেছেন, সারা বাংলাদেশে অত্যন্ত সুষ্ঠুভাবে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। আগামী ৭২ ঘণ্টার মধ্যে এ পরীক্ষার ফলাফল প্রকাশিত হবে।

ভর্তি পরীক্ষা শেষে শুক্রবার (০৩ মে) সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। গুচ্ছের ‘বি’ ইউনিটের পরীক্ষায় উপস্থিতি ছিলো প্রায় ৯০ শতাংশ। সুষ্ঠু পরিবেশে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে বলে জানিয়েছেন অধ্যাপক আনোয়ার হোসেন।

যবিপ্রবি উপাচার্য বলেন, কোথাও কোনো অঘটন ঘটেনি বা প্রশ্নেও কোনো ত্রুটি পাওয়া যায়নি। কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে পরীক্ষা শুরুর পূর্বেই সকল কেন্দ্র ও উপকেন্দ্রে প্রশ্নপত্র পৌঁছে দেওয়া হয়েছে। সার্বিকভাবে বলা যায়, অত্যন্ত সুন্দর পরিবেশে ‘বি’ ইউনিটের পরীক্ষা সম্পন্ন হয়েছে।

পরীক্ষায় উপস্থিতি নিয়ে তিনি বলেন, ২৪ বিশ্ববিদ্যালয়ের ভর্তির জন্য ২২টি বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত ভর্তি পরীক্ষার মধ্যে সবগুলোতেই শিক্ষার্থীদের উপস্থিতির হার প্রায় ৯০ শতাংশ ছিল। তবে সর্বনিম্ন ৭২.৭৮ শতাংশ উপস্থিতির হার ছিল রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে। আর যবিপ্রবি কেন্দ্রে শিক্ষার্থীদের উপস্থিতির হার ছিল ৯৩.৫৯ শতাংশ।

এর আগে, এদিন চতুর্থবারের মতো দেশের ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত শুরু হয়। বেলা ১১টায় শুরু হয়ে এ পরীক্ষা শেষ হয়েছে ১২টায়। গুচ্ছ পদ্ধতির ‘বি’ ইউনিটের পরীক্ষায় ৯৪ হাজার ৯৩১ জন ভর্তিচ্ছু অংশ নেন।

গত ২৭ এপ্রিল ‘এ’ ইউনিটে বিজ্ঞান বিভাগ দিয়ে চলতি বছরের ভর্তি পরীক্ষা শুরু হয়। ইতোমধ্যে ‘এ’ ইউনিটের ফলাফলও প্রকাশ করা হয়েছে। এতে পাসের হার ছিল ৩৩ দশমিক ৯৮ শতাংশ। ২৪ বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য ‘এ’ ইউনিটভুক্ত শিক্ষার্থীদের জন্য ১২ হাজার ৪০২টি আসন রয়েছে। আগামী ১০ মে ‘সি’ ইউনিটের বাণিজ্য বিভাগের পরীক্ষার মাধ্যমে শেষ হবে এবারের আয়োজন।

 
ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9