গুচ্ছের ‘ক’ ইউনিটের সর্বনিম্ন নম্বর কত?

৩০ এপ্রিল ২০২৪, ০৫:০৩ PM , আপডেট: ০৪ আগস্ট ২০২৫, ০৪:০৬ PM
ভর্তি পরীক্ষার্থী

ভর্তি পরীক্ষার্থী © ফাইল ছবি

গুচ্ছভুক্ত ২৪ বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২০২৪ শিক্ষাবর্ষের ‘ক’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন রেদওয়ানুল হক মারুফ। তিনি ময়মনসিংহের সৈয়দ নজরুল ইসলাম কলেজের শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৭৭.২৫।

মঙ্গলবার (৩০ এপ্রিল) যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে ফলাফল প্রকাশ করা হয়। এবার ‘ক’ ইউনিট (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় পাশ করেছেন ৫০ হাজার ৭৬০ জন।

প্রাপ্ত ফলাফলে দেখা গেছে, এবারের পরীক্ষায় সর্বনিম্ন নম্বর মাইনাস ১৮ দশমিক ৭৫। তবে এই নম্বর কে পেয়েছেন তা জানা যায়নি। 

প্রাপ্ত ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, ৭৫ কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন দুইজন। ৭০ কিংবা তার চেয়ে বেশি নম্বর পেয়েছেন ৪ জন। ৬৫ থেকে ৭০ এর মধ্যে পেয়েছেন ২০ জন। ৬০ থেকে ৬৫ এর মধ্যে ৮৪ জন, ৫৫ থেকে ৬০ এর মধ্যে ৪৪০ জন, ৫০ থেকে ৫৫ এর মধ্যে ২০২২ জন, ৪৫ থেকে ৫০ এর মধ্যে ৬৭১৬ জন, ৪০ থেকে ৪৫ এর মধ্যে ১৬ হাজার ৩৪৬, ৩৫ থেকে ৪০ এর মধ্যে ৩১ হাজার ২১৭ এবং ৩০ থেকে ৩৫ এর মধ্যে পেয়েছেন ৫০ হাজার ৭৬০ জন।

এবার ক ইউনিটে মোট আবেদন করেছিলেন ১ লাখ ৭০ হাজার ৫৯৯ জন। এদের মধ্যে পরীক্ষায় অংশগ্রহণ করেছেন ১ লাখ ৪৯ হাজার ৩৮৯ জন৷ পরীক্ষায় অকৃতকার্য হয়েছেন ৯৮ হাজার ৫৫৭ জন। ৮৪ জনের খাতা বাতিল করা হয়েছে। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন ২১ হাজার ২০৮ জন।

ভাইভার নম্বর বাড়ানোর প্রস্তাব বাতিলের দাবিতে খুবিতে শিক্ষার…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ধানমন্ডিতে বহুতল ভবনে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪ ইউ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
ক্যাশমেমো ছাড়া সার বিক্রি করায় দুই ডিলারকে ৪২ হাজার টাকা জর…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
সরকারকে গালাগাল করে গ্রেপ্তার সেই ছাত্রকে এবার বহিষ্কারের উ…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
রাজশাহী বোর্ডে এসএসসি পুনর্নিরীক্ষণে ফেল থেকে পাস ১১১ পরীক্…
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
১১ বোর্ডে এসএসসিতে গ্রেড চেঞ্জ ২৮ হাজার শিক্ষার্থীর, নম্বর …
  • ১০ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9