কিছুক্ষণের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

১১ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৫১ PM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১০:১৬ AM
কিছুক্ষণের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে

কিছুক্ষণের মধ্যে মেডিকেল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হবে © টিডিসি ফটো

২০২৩-২৪ শিক্ষাবর্ষের মেডিকেল ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশের সব প্রস্তুতি সম্পন্ন হয়েছে। ফল প্রকাশ উপলক্ষ্যে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর কনফারেন্স রুম ফুল দিয়ে সজ্জিত করেছে কর্তৃপক্ষ। ইতিমধ্যে ভর্তি পরীক্ষা সংশ্লিষ্ট কর্মকর্তারা আসতে শুরু করেছেন।

রবিবার (১১ ফেব্রুয়ারি) বেলা ২টার পরে কনফারেন্স রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করবেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী অধ্যাপক সামন্ত লাল সেন।

এর আগে গত শুক্রবার (৯ ফেব্রুয়ারি) সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী ১৯টি কেন্দ্রের ৪৪টি ভেন্যুতে একযোগে চলে পরীক্ষা। এবার সরকারি বেসরকারি মিলিয়ে ১০৪টি মেডিকেল কলেজের ১১ হাজার ৬৭৫টি আসনের জন্য এবার ১ লাখ ৪ হাজার ৩৭৪ জন ভর্তিচ্ছু আবেদন করেন।

ভর্তিচ্ছুরা এমবিবিএস ভর্তি পরীক্ষার ফল ঘোষণার পর https://result.dghs.gov.bd/mbbs ওয়েবসাইটের মাধ্যমে ফল দেখতে পারছেন। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের https://dgme.portal.gov.bd/ ওয়েবসাইটেও ফলাফল বিষয়ক তথ্য প্রকাশ করা হয়েছে।

পাশাপাশি যেসব শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন, তাদের মোবাইল ফোনে ক্ষুদে বার্তার মাধ্যমে ফল জানিয়ে দেওয়া হবে। আবেদন করার সময় দেয়া মোবাইল ফোন নম্বরে ফলাফল পাওয়া যাবে।

পর্নোগ্রাফিক গ্রুপে নারী সহপাঠীকে যুক্ত, আরেকজনের নম্বর ছড়ি…
  • ২৬ জুলাই ২০২৬
নওগাঁয় পৃথক ঘটনায় স্বামী-স্ত্রীসহ তিনজনের মরদেহ উদ্ধার 
  • ২৬ জুলাই ২০২৬
একজন দেশপ্রেমিক মানুষ কখনো দুর্নীতিবাজ হতে পারে না: পর্যটনম…
  • ২৬ জুলাই ২০২৬
জাপানের গবেষণা অনুদান ও ফেলোশিপ নিয়ে যবিপ্রবিতে সেমিনার
  • ২৬ জুলাই ২০২৬
কাদায় পুঁতে বৃদ্ধকে হত্যার ঘটনায় গ্রেপ্তার ২
  • ২৬ জুলাই ২০২৬
এইচএসসির ইংরেজি ভার্সনের প্রশ্নে একের পর এক ভুল, ক্ষোভে ফুঁ…
  • ২৬ জুলাই ২০২৬