বিইউপি ভর্তি পরীক্ষায় সোশ্যাল সায়েন্সে প্রথম রুহুল আলম

২৪ জানুয়ারি ২০২৪, ০৯:০০ AM , আপডেট: ১০ আগস্ট ২০২৫, ১২:৩৯ PM
রুহুল আলম সৈকত

রুহুল আলম সৈকত © সংগৃহীত

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিউপি) ভর্তি পরীক্ষায় ফ্যাকাল্টি অব আর্টস অ্যান্ড সোশ্যাল সায়েন্স ইউনিটে প্রথম হয়েছেন রুহুল আলম সৈকত। বুধবার (২৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়টির ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

রুহুল আলমের গ্রামের বাড়ি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ উপজেলায়। তিনি ধুবনী কঞ্চিবাড়ী ডিগ্রি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেছেন। ভর্তি পরীক্ষায় তার এমন সাফল্যে অভিনন্দন জানিয়েছেন কলেজটির অধ্যক্ষ মো. মাহবুব আলম।

গত শনিবার (২০ জানুয়ারি) সকালে এবং বিকেলে দুটি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। শনিবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। একই দিনে বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত নেওয়া হয়।

এর আগে শুক্রবার (১৯ জানুয়ারি) শুরু হয় বিইউপির প্রথমদিনের ভর্তি পরীক্ষা। শুক্রবারও দুটি অনুষদের পরীক্ষা অনুষ্ঠিত হয়। বিইউপিতে অনলাইনের মাধ্যমে ভর্তি পরীক্ষার আবেদনগ্রহণ চলে গত ১৭ ডিসেম্বর থেকে ৪ জানুয়ারি পর্যন্ত। আবেদনগ্রহণ শেষে শুরু হয় ভর্তি পরীক্ষা 

রোড টু ফাইনাল: বিশ্বকাপে আর্জেন্টিনার সম্ভাব্য প্রতিপক্ষ কা…
  • ১১ জুন ২০২৬
বাড়ির দেয়াল আর্জেন্টিনার পতাকার রঙে রাঙালেন আর্জেন্টাইন ভক্ত
  • ১১ জুন ২০২৬
টেরিটরি অফিসার নিয়োগ দেবে নগদ লিমিটেড, আবেদন ২১ জুন পর্যন্ত
  • ১১ জুন ২০২৬
শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার
  • ১১ জুন ২০২৬
নেত্রকোনায় আর্জেন্টিনা-ব্রাজিল সমর্থকদের জার্সি কেনার হিড়িক
  • ১১ জুন ২০২৬
ফের মুস্তাফিজের আঘাত, ২৫ রানে ৪ উইকেট হারাল অস্ট্রেলিয়া
  • ১১ জুন ২০২৬
×