এক কলেজের ৫৫ পরীক্ষার্থী সবাই জিপিএ-৫

২৬ নভেম্বর ২০২৩, ০৫:০৩ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৫, ০৪:১৪ PM
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে © সংগৃহীত

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। প্রকাশিত ফলে পাবনা ক্যাডেট কলেজের ৫৫ জন শিক্ষার্থীর সবাই সব বিষয়ে জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছেন। বরাবরের মতো সাফল্য অর্জন করেছে কলেজটি।

কলেজটির পরীক্ষার্থীরা বলেন, এত ভালো রেজাল্ট করে আমাদের খুবই ভালো লাগছে। আমাদের সাফল্যের পেছনে বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষকদের অবদান তো রয়েছেই। তারা সঠিক দিকনির্দেশনা ও নিয়মিত পাঠদান করিয়েছেন বলে আজ আমাদের এ সাফল্য।

পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, প্রতিবছরের ধারাবাহিকতায় এবারও আমাদের কলেজ থেকে শতভাগ শিক্ষার্থী উত্তীর্ণ হয়েছে। ৫৫ জন শিক্ষার্থীর সবাই সব বিষয়ে জিপিএ-৫ পেয়েছে। এটা খুবই আনন্দের একটি খবর। আমরা সবাই খুবই খুশি।  

তিনি আরও বলেন, এটা শুধু শিক্ষাপ্রতিষ্ঠানের অর্জন বা সাফল্য নয়। এই কৃতিত্বের দাবিদার প্রতিটি শিক্ষক, ক্যাডেট শিক্ষার্থী ও অভিভাবকরা। শিক্ষকদের একান্ত প্রচেষ্টা, শিক্ষার্থীদের একাগ্রতা, পরিশ্রম আর অভিভাবকদের সহযোগিতাসহ সবার সম্মিলিত প্রচেষ্টায় পাবনা ক্যাডেট কলেজ সুনামের সঙ্গে এগিয়ে চলেছে।

এদিকে, আগামীকাল সোমবার থেকে চলতি বছরের এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষার আবেদন শুরু হবে। মোবাইল এসএমএসে এ আবেদন করা যাবে আগামী ৩ ডিসেম্বর পর্যন্ত। প্রকাশিত ফল নিয়ে আপত্তি থাকলে সংশ্লিষ্ট শিক্ষার্থী বরাবরের মতোই এবারও পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ পাচ্ছেন।

সড়ক দুর্ঘটনায় প্রাণ হারালেন খুবি ছাত্রী
  • ৩০ মার্চ ২০২৬
সংসদে নামাজ পড়তে গিয়ে জুতো খোয়ালেন এমপি হানজালা
  • ৩০ মার্চ ২০২৬
ঢাবি এলাকা থেকে অজ্ঞাত ব্যক্তির মরদেহ উদ্ধার
  • ৩০ মার্চ ২০২৬
চট্টগ্রামে স্ত্রীর ফাঁস নেয়ার মুহুর্ত ভিডিও করছিলেন স্বামী,…
  • ৩০ মার্চ ২০২৬
ইরানের ওপর নিষেধাজ্ঞার মেয়াদ বাড়াল ইউরোপীয় ইউনিয়ন
  • ৩০ মার্চ ২০২৬
মিথ্যা চাঁদাবাজির মামলায় ফাঁসানো হলো কেন্দ্রীয় ছাত্রদল নে…
  • ৩০ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence