কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

০৯ আগস্ট ২০২৩, ০৯:১২ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:১৭ AM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ফটো

দেশের ৮টি কৃষি বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের সমন্বিত ভর্তি পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে৷ বুধবার রাত সাড়ে ৮টার পর এ ফলাফল প্রকাশ করা হয়। যদিও রাত ১২টায় ফল প্রকাশের কথা বলেছিল আয়োজক কমিটি।

জানা গেছে, কৃষি গুচ্ছের ভর্তি পরীক্ষায় সাড়ে ১৮ হজারের বেশি পরীক্ষার্থী উত্তীর্ণ হয়েছেন। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৫। 

এর আগে গত শনিবার (৫ আগস্ট) বেলা সাড়ে ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত দেশের ৮টি কেন্দ্র ও ৩টি উপকেন্দ্রে একযোগে এ ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আট প্রধান কেন্দ্রের মধ্যে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১২ হাজার ৬২০, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৭ হাজার ৫০০, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ২০০, হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪১১, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার এবং খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ভর্তিচ্ছু শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এছাড়া ৩টি উপকেন্দ্রের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২৬ হাজার ৮১৭, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ১০ হাজার ৪২ ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৪ হাজার ৬২৯ জন ভর্তিচ্ছুর আসন বিন্যাস করা হয়েছিল।

রাবিতে ভ্রাম্যমাণ নিরাপদ খাদ্য অভিযান, কয়েকটি দোকানে জরিমানা
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসি চলাকালীন বন্ধ হচ্ছে না কোচিং? যে ইঙ্গিত মিলল শিক্ষাম…
  • ২০ এপ্রিল ২০২৬
এবারের এসএসসি হবে পরীক্ষার্থীবান্ধব: শিক্ষামন্ত্রী
  • ২০ এপ্রিল ২০২৬
এএসআই নিয়োগ দেবে বাংলাদেশ পুলিশ, আবেদন শুরু ২৮ এপ্রিল
  • ২০ এপ্রিল ২০২৬
প্রধান শিক্ষকের অবহেলায় অনিশ্চিত ১৫০ শিক্ষার্থীর এসএসসি পরী…
  • ২০ এপ্রিল ২০২৬
এসএসসিতে নেই মানবিক নম্বর, প্রশ্নফাঁস-অনিয়ম রোধে হোয়াটসঅ্য…
  • ২০ এপ্রিল ২০২৬