২২৭ পরীক্ষার্থীর ২১৯ জনই পেলো জিপিএ-৫

২৯ জুলাই ২০২৩, ০৭:০৭ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
বগুড়া জিলা স্কুল

বগুড়া জিলা স্কুল © ফাইল ফটো

এসএসসি পরীক্ষার ফলাফলে জিপিএ-৫ প্রাপ্তিতে এবারও বগুড়ায় শীর্ষস্থান ধরে রেখেছে জিলা স্কুল। এ প্রতিষ্ঠান থেকে এবার ২২৭ পরীক্ষার্থীর মধ্যে ২১৯ জিপিএ-৫ পেয়েছেন। গত বছরের পরীক্ষাতেও জিলা স্কুল বগুড়ায় শীর্ষস্থান অর্জন করেছিল।

এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্তিতে রাজশাহী শিক্ষা বোর্ডে প্রথম স্থান দখল করেছে বগুড়া। এই জেলা থেকে ৬ হাজার ৩৫৭ জন জিপিএ-৫ পেয়েছে।

শতভাগ পাসসহ পরীক্ষার্থী অনুপাতে জিপিএ-৫ প্রাপ্তির ক্ষেত্রে দ্বিতীয় স্থানে আছে বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এবার এ প্রতিষ্ঠানে ২৩৯ পরীক্ষার্থীর মধ্যে ৯৩ দশমিক ৩০ শতাংশ অর্থাৎ ২২৩ জন জিপিএ-৫ পেয়েছে।

তৃতীয় স্থানে আছে বগুড়া ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল ও কলেজ। ওই প্রতিষ্ঠান থেকে এবার ৩৩২ জন পরীক্ষার্থীর মধ্যে ৩০২ জন বা ৯০ দশমিক ৯৬ শতাংশই জিপিএ-৫ পেয়েছে। এর পরের স্থানে আছে বগুড়া আরডিএ ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ২৪৪ পরীক্ষার্থীর মধ্যে ২১৫ জন বা ৮৮ দশমিক ১১ শতাংশ জিপিএ-৫ পেয়ে উত্তীর্ণ হয়েছে।

বগুড়া জেলা অফিস সূত্রে জানা যায়, এ বছর বগুড়া জেলায় ৪০টি কেন্দ্রে এসএসসি পরীক্ষায় ৩৫ হাজার ৬৯৭ জন শিক্ষার্থী অংশ নিয়ে পাস করেছে ৩১ হাজার ৮০৫ জন শিক্ষার্থী। পাসের হার ৮৯ দশমিক ১০ শতাংশ। এরমধ্যে জিপিএ-৫ পেয়েছে ৬ হাজার ৩৫৭ জন। পরীক্ষায় ছাত্রের সংখ্যা ছিল ১৮ হাজার ৪৭৭ জন আর ছাত্রীর সংখ্যা ছিল ও ১৭ হাজার ২৬৯ জন।

ট্যাগ: এসএসসি
কুয়াকাটায় জেলের জালে ধরা পড়ল বিরল ‘ব্রাউন সার্জনফিশ’
  • ০২ এপ্রিল ২০২৬
গণভোট বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা জামায়াতের
  • ০২ এপ্রিল ২০২৬
চট্টগ্রামে একনলা বন্দুকসহ দুই যুবক গ্রেপ্তার
  • ০২ এপ্রিল ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে মাস্টার্সে ভর্তির মেধাতালিকা প্রকাশ ও …
  • ০২ এপ্রিল ২০২৬
সব ধরণের আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন প্রোটিয়া তারক…
  • ০২ এপ্রিল ২০২৬
ইস্টার সানডে উপলক্ষে বন্ধ থাকবে ঢাবির ক্লাস, চলবে পরীক্ষা
  • ০২ এপ্রিল ২০২৬