সড়ক দুর্ঘটনায় নিহত প্রভাত পেলেন ৪.৭২

২৯ জুলাই ২০২৩, ০৬:৪৪ PM , আপডেট: ১৮ আগস্ট ২০২৫, ১১:২৯ AM
আহসানুল হক প্রভাত

আহসানুল হক প্রভাত © ফাইল ছবি

সড়ক দুর্ঘটনায় নিহত ভোলার লালমোহনের আহসানুল হক প্রভাত এসএসসি পরীক্ষায় পাস করেছেন। শুক্রবার সকালে এসএসসির প্রকাশিত ফলাফলে দেখা যায় তিনি ৪.৭২ পেয়েছেন। 

এর আগে গত ২৯ শে মে  (সোমবার) এসএসসি পরীক্ষার পর বন্ধুদের সঙ্গে ঘুরা শেষে মোটরসাইকেলে বাড়ি ফেরার পথে ট্রলির ধাক্কায় মারা যান প্রভাত। তিনি লালমোহনের ফরাজগঞ্জ ইউনিয়নের কিশোরগঞ্জ গ্রামের মৃধা বাড়ির মনিরুল হক মিঠুর ছেলে। সে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় থেকে ২০২৩ সালের এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছিল।

আরো পড়ুন: এসএসসির ফল প্রকাশের পর আত্মঘাতী হলেন ৬ শিক্ষার্থী

নিহত আহসানুল হক প্রভাতের বাবা মনিরুল হক মিঠু বলেন, আমার ছেলে খুবই মেধাবী ছিলো। তার স্বপ্ন ছিল সফটওয়ার ইঞ্জিনিয়ার হওয়ার। তবে সেই স্বপ্ন পূরণ হওয়ার আগেই সে মারা যায়। আমাদেরও ছেলেকে ঘিরে অনেক স্বপ্ন ছিলো। ছেলে মারা যাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সব স্বপ্নই ধূলিসাৎ হয়ে গেছে। প্রকাশিত এসএসসি পরীক্ষায় সে পাসও করেছে। এখন আর এই রেজাল্ট দিয়ে কী হবে? আমি সকলের কাছে ছেলের জান্নাতবাসী হওয়ার দোয়া চাই।

এ বিষয়ে লালমোহন সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা মোসা. হোসনে আরা বেগম নাহার জানান, প্রভাত আমাদের বিদ্যালয়ের একজন মেধাবী শিক্ষার্থী ছিল। বিদ্যালয়ের শিক্ষকদের প্রতিও তার ছিল যথেষ্ট সম্মানবোধ। প্রভাত মারা গেছে। অথচ এসএসসি পরীক্ষায় ভালো গ্রেড পেয়ে সে পাস করেছে। মেধাবী শিক্ষার্থী আহসানুল হক প্রভাতের অকাল মৃত্যুতে অমাদের বিদ্যালয়ের সকলে গভীরভাবে শোকাহত। আমরা তার রুহের মাগফেরাত কামনা করছি। 

ট্যাগ: এসএসসি
বাংলাদেশে এআই-চালিত অ্যাড নেটওয়ার্ক অ্যাডজোইকের যাত্রা শুরু
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিজ আসনের ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের চেক বিতরণ করলেন প্রধা…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নওগাঁয় নারী ইউপি সদস্যের ঝুলন্ত মরদেহ উদ্ধার 
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে না ফেরার দেশে শিবির নেতা
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
নিখোঁজের ৪ দিন পর ঢাবি ছাত্রের বড় ভাইয়ের লাশ উদ্ধার— বউকে ব…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
ফাইল সই না করায় স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তাকে ডিজিএফআইয়ে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9