একসঙ্গে জিপিএ-৫ পেলেন যমজ দুই ভাই

২৯ জুলাই ২০২৩, ০১:০৯ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
জিপিএ-৫ অর্জনকারী জমজ দুই ভাই

জিপিএ-৫ অর্জনকারী জমজ দুই ভাই © টিডিসি ফটো

ভোলার লালমোহনে যমজ দুই ভাই এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন। শুক্রবার প্রকাশিত এসএসসির ফলাফলে এ তথ্য জানা যায়। তারা উপজেলার লালমোহন ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের মুন্সীর হাওলা গ্রামের ভূঁইয়া বাড়ির মো. শাহ্জাহানের ছেলে।

জিপিএ-৫ প্রাপ্ত যমজ এই দুই ভাই হলেন- শাহরিয়ার রউফ সিফাত ভূঁইয়া এবং জাকারিয়া রাফিউ ভূঁইয়া। তারা গজারিয়া মাধ্যমিক বিদ্যালয়ের বিজ্ঞান বিভাগ থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন। এদের বাবা মো. শাহ্জাহান ভূঁইয়া একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক। এছাড়া তাদের মা মোসা. রাশিদা বেগম কোস্ট ফাউন্ডেশনের ভোলার সহকারী পরিচালক। 

দুই যমজ ছেলেকে নিয়ে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরে মা মোসা. রাশিদা বেগম বলেন, ওরা যমজ। আমাদের স্বপ্ন ওরা ভালো মানুষ  হিসেবে পরিবার, সমাজ এবং  রাষ্ট্রের জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে। 

রাশিদা বেগম আরো বলেন, বর্তমানে ওদের ঢাকার ভালো কলেজে পড়ার আগ্রহ রয়েছে। আমাদের ইচ্ছা ভবিষ্যতে তাদের দুইজনের একজন মেডিকেল এবং অন্যজন প্রশাসনিক লাইনে কাজ করবে। তাই এদের জন্য সকলের কাছে দোয়া কামনা করছি।

ট্যাগ: এসএসসি
বিশ্বকাপ শুরুর দিনেই স্কোয়াড থেকে নাম প্রত্যাহার করে নিলেন …
  • ১২ জুন ২০২৬
জন্মদিনে আনচেলত্তিকে চমকে দিল ব্রাজিল
  • ১২ জুন ২০২৬
জিম্মি করে ১৮ লাখ টাকার বায়না দলিল ছিনিয়ে নেওয়ার অভিযোগ বিএ…
  • ১২ জুন ২০২৬
এনসিপির রাজনৈতিক পর্ষদে যুক্ত হলেন মাহমুদা-তুষারসহ ৬ নেতা
  • ১২ জুন ২০২৬
বান্ধবীর সঙ্গে কাটাচ্ছিলেন ছুটি, হঠাৎ ডাক পেলেন আর্জেন্টিনা…
  • ১২ জুন ২০২৬
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি ভর্তিতে একদিনে যত আবেদন পড়ল
  • ১২ জুন ২০২৬
×