প্রধানমন্ত্রীর কাছে এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর

২৮ জুলাই ২০২৩, ০৯:৩৫ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয়

গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট এসএসসি পরীক্ষার ফলাফল হস্তান্তর করা হয় © সংগৃহীত

২০২৩ সালের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল এবং পরিসংখ্যান প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিকট হস্তান্তর করেছেন শিক্ষমন্ত্রী ডা. দীপু মনি। এ সময় উপস্থিত ছিলেন শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। শুক্রবার (২৮ জুলাই) সকাল সাড়ে ৯ টায় গণভবনে এ ফলাফল হস্তান্তর করা হয়।

এদিকে সকাল সাড়ে ১০টায় শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও মোবাইল মেসেজে পরীক্ষার্থীরা ফল জানতে পারবে। পরে বেলা ১১টায় রাজধানীর সেগুন বাগিচায় আন্তর্জাতিক মার্তৃভাষা ইনস্টিটিউটে ফল নিয়ে সংবাদ সম্মেলন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। সংবাদ সম্মেলনে ফলের বিস্তারিত তথ্য তুলে ধরবেন তিনি।

যেভাবে ফল দেখা যাবে: শিক্ষা বোর্ডের ওয়েবসাইট রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষাপ্রতিষ্ঠানের ইআইআইএন প্রবেশের মাধ্যমে রেজাল্টশিট ডাউনলোড করা যাবে। বোর্ডের ওয়েবসাইটে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়েও পরীক্ষার্থীরা ফল দেখতে পারবে। এ ছাড়াও মোবাইলে এসএসসি বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, রোল, বছর লিখে ১৬২২২ নম্বরে এসএমএস দেওয়া হলে ফিরতে মেসেজে ফল চলে আসবে।

আরও পড়ুন: রাজনৈতিক ডামাডোলের মধ্যেই উৎকণ্ঠা নিয়ে অপেক্ষায় ২০ লাখ শিক্ষার্থী

এ বছর ৩০ এপ্রিল থেকে এসএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। পরীক্ষা শেষ হয় মে মাসে। তবে ঘূর্ণিঝড় মোখার কারণে কয়েকটি পরীক্ষা পিছিয়ে যায়। ৬০ দিনের মধ্যে ফল প্রকাশের বাধ্যবাধকতা থাকায় আজ শুক্রবার এসএসসির ফল প্রকাশ করা হচ্ছে।

গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী বেড়েছে ৫০ হাজার ২৯৫ জন। এর মধ্যে ছাত্রী বেড়েছে ৩৮ হাজার ৬০৯ জন। এছাড়া মোট প্রতিষ্ঠান বেড়েছে ২০৭টি এবং কেন্দ্র বেড়েছে ২০টি। এবার এসএসসি ও সমমান পরীক্ষায় মোট পরীক্ষার্থী ছিল ২০ লাখ ৭২ হাজার ১৬৩ জন। এর মধ্যে ছাত্র ১০ লাখ ২১ হাজার ১৯৭ এবং ছাত্রী ১০ লাখ ৫০ হাজার ৯৬৬ জন। 

সাধারণ ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে পরীক্ষার্থীর সংখ্যা ১৬ লাখ ৪৯ হাজার ২৭৫ জন। এর মধ্যে ছাত্র ৭ লাখ ৭৯ হাজার ৮৭০ জন এবং ছাত্রী ৮ লাখ ৬৯ হাজার ৪০৫ জন। মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ২ লাখ ৯৫ হাজার ১২১ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নিয়েছে। এর মধ্যে ছাত্র ১ লাখ ৪৩ হাজার ৯৯৩ জন এবং ছাত্রী ১ লাখ ৫১ হাজার ১২৮ জন।

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
  • ২৮ জুলাই ২০২৬
রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
  • ২৮ জুলাই ২০২৬
অ্যালগরিদমের শীতকাল ও অচিন পাখির খোঁজে: কেন ইতিহাস, সাহিত্য…
  • ২৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬