আগামীকাল যেভাবে এসএসসির ফলাফল জানতে পারবেন

২৭ জুলাই ২০২৩, ০২:৫৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM
ফলাফল পেয়ে উচ্ছ্বাসীত শিক্ষার্থীরা

ফলাফল পেয়ে উচ্ছ্বাসীত শিক্ষার্থীরা © সংগৃহীত

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামীকাল শুক্রবার (২৮ জুলাই) প্রকাশিত হবে। এদিন সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফল ঘোষণা করবেন। এরপর বেলা ১১টায় রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ফলাফলের বিস্তারিত পরিসংখ্যান তুলে ধরবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

বৃহস্পতিবার (২৭ জুলাই) শিক্ষা মন্ত্রণালয় এসব তথ্য জানায়। নিয়মানুযায়ী  শিক্ষামন্ত্রী শিক্ষা বোর্ড চেয়ারম্যানদের সঙ্গে নিয়ে প্রধানমন্ত্রীর কাছে ফলাফলের অনুলিপি হস্তান্তর করবেন। 

সকাল ৯টায় গণভবনে প্রধানমন্ত্রীর নিকট ফলাফল তুলে দেওয়ার পর শিক্ষামন্ত্রী বিস্তারিত ফলাফল তুলে ধরবেন এবং শিক্ষার্থীরা সকাল সাড়ে ১০টায় ফলাফল পেয়ে যাবে বলে জানিয়েছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার।

আরও পড়ুনঃ ৪৩তম বিসিএসের খাতা মূল্যায়নের কাজ শেষ পর্যায়ে

ফলাফল জানা যাবে যেভাবে

বাংলাদেশ আন্তশিক্ষা বোর্ড ও ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ২৮ জুলাই সকাল সাড়ে ১০টায় নিজ নিজ প্রতিষ্ঠান ও অনলাইনে ফলাফল একযোগে প্রকাশিত হবে।  প্রতিষ্ঠানগুলো রেজাল্ট শিট ডাউনলোডের ক্ষেত্রে www.dhakaeducationboard.gov.bd থেকে রেজাল্ট কর্নারে ক্লিক করে শিক্ষা প্রতিষ্ঠানের ইআইআইএন অ্যান্ট্রি করে প্রতিষ্ঠানভিত্তিক রেজাল্ট শিট ডাউনলোড করতে পারবে।

এতে আরও বলা হয়, অনলাইন এবং মোবাইল থেকে এসএমএস করে ফলাফল জানা যাবে। অনলাইনে www.educationboardresults.gov.bd-তে ক্লিক করে রোল ও রেজিস্ট্রেশন নম্বরের মাধ্যমে রেজাল্ট শিট ডাউনলোড করা যাবে।

এছাড়া প্রকাশের পর এসএমএস করেও ফল সংগ্রহ করতে পারবে শিক্ষার্থীরা। এ ক্ষেত্রে এসএসসি ও বোর্ডের নামের প্রথম তিন অক্ষর টাইপ করে রোল ও পাসের বছর দিয়ে ১৬২২২ নম্বরে পাঠালে ফল পাওয়া যাবে। উদাহরণ: SSC Dha 123456 2023 Send to 16222.

দাখিলের ক্ষেত্রে বোর্ডের প্রথম তিন অক্ষরের জায়গায় Mad এবং কারিগরির ক্ষেত্রে Tec টাইপ করতে হবে।

গৃহবধূকে গণধর্ষণের অভিযোগে ২ যুবক গ্রেপ্তার
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
প্রতিটি ইউনিয়নে মাঠ, উপজেলায় মিনি স্টেডিয়াম নিমাণের ঘোষণা ক…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
মীর শাহে আলমের গাড়ি দুর্ঘটনার খবরকে মিথ্যা দাবি তার প্রেস স…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
বাবা গুম, মা প্রয়াত—রিফাদের ভবিষ্যত গড়তে প্রধানমন্ত্রী পৌঁছ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
পুনর্নিরীক্ষণে ফল পরিবর্তন হওয়া শিক্ষার্থীদের আবেদন নিয়ে যে…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
শাবিপ্রবিতে মাস্টার্স থিসিস আবেদনে অযৌক্তিক বাড়তি শর্তের অভ…
  • ১১ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9