জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাস্টার্স শেষ বর্ষের ফল প্রকাশ

২৬ জুলাই ২০২৩, ০৩:২৯ PM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০৩:৩০ PM

© লোগো

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার ফলাফল আজ বুধবার ২৬ জুলাই রাত ৮টায় প্রকাশ করা হবে। এ পরীক্ষায় পাসের হার ৭১ দশমিক ২৭ শতাংশ। বিকেলে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, এবার মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৮৩ হাজার ৭৯ জন। এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ১ লাখ ৩০ হাজার ৪৮৯ জন শিক্ষার্থী। ১২২টি কেন্দ্রে ১৭৬টি কলেজে ২৮টি বিষয়ে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসংগতি বা ভুল পরিলক্ষিত হলে তা সংশোধন অথবা ফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা জাতীয় বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.nu.ac.bd/results. www.nubd.into/results) রাত ৮টার পর থেকে এ পরীক্ষার ফলাফল পাওয়া যাবে।

দুর্গন্ধের রহস্য খুঁজতে গিয়ে মিলল বৃদ্ধের লাশ
  • ২৮ জুলাই ২০২৬
রাবিপ্রবির নতুন উপ-উপাচার্য চবির ড. মো. শফিকুল আলম
  • ২৮ জুলাই ২০২৬
অ্যালগরিদমের শীতকাল ও অচিন পাখির খোঁজে: কেন ইতিহাস, সাহিত্য…
  • ২৮ জুলাই ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষের পরীক্ষা শুরু আজ
  • ২৮ জুলাই ২০২৬
টানা ৪ দিন বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া অধিদপ্তরের
  • ২৮ জুলাই ২০২৬
অবৈধ বনভূমি উচ্ছেদে গিয়ে সংঘবদ্ধ হামলার শিকার বন বিভাগের কর…
  • ২৮ জুলাই ২০২৬