সাত কলেজের বিজ্ঞান ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৭১.৭১%

২১ জুন ২০২৩, ০৩:৪৩ PM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৪৯ PM
লোগো

লোগো © ফাইল ছবি

২০২২-২৩ শিক্ষাবর্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সরকারি সাত কলেজের স্নাতক ১ম বর্ষের বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। বুধবার (২১ জুন) বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ ফলাফল প্রকাশিত হয়। এতে পাসের হার ছিল ৭১.৭১ শতাংশ।

বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ দ্যা ডেইলি ক্যাম্পাসকে এ তথ্য নিশ্চিত করেছেন। ভর্তিচ্ছুরা ওয়েবসাইটে লগইন করে ফলাফল দেখতে পারছেন।

এর আগে, ১৭ জুন সরকারি সাত কলেজের ২০২২-২৩ শিক্ষাবর্ষের বিজ্ঞান ইউনিটের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: জাবির ‘এ’ ইউনিটের ফল প্রকাশ, পাসের হার ৬২.২২%

চলতি শিক্ষাবর্ষে বিজ্ঞান ইউনিটে মোট আসন সংখ্যা ৬ হাজার ৫৫০টি আসনের বিপরীতে ৩৮ হাজার ৭৭৬ জন ভর্তিচ্ছু অংশগ্রহণ করেন।

এ সাত কলেজ হলো- ঢাকা কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, ইডেন মহিলা কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, সরকারি বাঙলা কলেজ ও সরকারি তিতুমীর কলেজ।

রাবিতে হামলা-মারধরের ঘটনা তদন্তে কমিটি গঠন
  • ২৮ জুলাই ২০২৬
আয়রনের ওষুধ খেয়েও কমছে না রক্তস্বল্পতা, খাওয়ার নিয়মেই ভুল হ…
  • ২৮ জুলাই ২০২৬
বিপিএল নিয়ে বড় সিদ্ধান্তের পথে বিসিবি
  • ২৮ জুলাই ২০২৬
‘শ্রাবণের মেঘগুলো’ গানে শিক্ষকের ভিডিও ঘিরে থানায় অভিযোগ, …
  • ২৮ জুলাই ২০২৬
বিভাগের ৩ অ্যাকাউন্টের ২৪ লাখ টাকার হিসাব না দিয়ে অব্যাহতিপ…
  • ২৮ জুলাই ২০২৬
পরিবহন সংকটে ভোগান্তিতে গোবিপ্রবির শিক্ষার্থীরা, ব্যাহত ক্ল…
  • ২৮ জুলাই ২০২৬