বুয়েটে ভর্তির সুযোগ পেলেন এক কলেজের ১৪ শিক্ষার্থী

২০ জুন ২০২৩, ১১:১৪ AM , আপডেট: ১৯ আগস্ট ২০২৫, ১২:৫৩ PM
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ

সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ © ফাইল ছবি

নীলফামারীর আলোচিত সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (বুয়েটে) ভর্তির সুযোগ পেলেন ১৪ জন শিক্ষার্থী। এছাড়া কলেজটি থেকে চলতি শিক্ষাবর্ষে ৩৫ জন শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পেয়েছেন। কলেজটির অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক বিষয়টি নিশ্চিত করেছেন।

অধ্যক্ষ গোলাম আহমেদ জানান, প্রতিষ্ঠানটি থেকে এর আগে ২০২২-২৩ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় অংশ নিয়ে এক কলেজেরই ৩৫ শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে বিভিন্ন সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পান। তাদের মধ্যে ছেলে ২০ জন ও মেয়ে ১৫ জন। গতবছর এই সংখ্যা ছিল ৩৯ জন। এবার বুয়েটেও ১৪ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেলেন।

আরও পড়ুন: মেডিকেলে সুযোগ পেলেন সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৩৮ জন

নীলফামারী জেলার সৈয়দপুর শহরের ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান সরকারি বিজ্ঞান কলেজ। বরাবরই এসএসসি ও এইচএসসি পরীক্ষায় ভালো ফল করেন এই কলেজের শিক্ষার্থীরা।

বিশ্ববিদ্যালয়, মেডিকেল ও ইঞ্জিনিয়ারিংসহ বিভিন্ন পাবলিক পরীক্ষায় শিক্ষার্থীরা মেধার স্বাক্ষর রাখেন। মেধা ও সাফল্যের কারণে শিক্ষামন্ত্রী ডা. দীপু মণি কলেজটি এর আগে পরিদর্শন করে ভূয়সী প্রশংসা করেন।

অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক আরও বলেন, এ শিক্ষা প্রতিষ্ঠানটিতে সুশৃঙ্খল পরিবেশ, পাঠদানে শিক্ষকদের আন্তরিকতা এবং কঠোর তদারকির ফলে শিক্ষার্থীরা প্রতি বছর আশানুরূপ ফলাফল করছে। মূলত শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় প্রতি বছর মেডিকেল ও প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় ধারাবাহিক সফলতা ধরে রাখা সম্ভব হচ্ছে।

আরও পড়ুন: এক কলেজ থেকেই ৪০ জন পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ

ধারাবাহিকভাবে এমন সাফল্য পাচ্ছে কলেজটি। গেল বছর ২০২১-২২ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে ১৬ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পেয়েছিলেন। বুয়েট ছাড়াও একই বছরে সৈয়দপুর বিজ্ঞান কলেজের ৩৮ জন শিক্ষার্থী মেডিকেলে ভর্তির সুযোগ পেয়েছেন।

ইরান যুদ্ধ: বিভিন্ন এয়ারলাইন্সের ক্ষতি ৫০ বিলিয়ন ডলারের বে…
  • ২২ মার্চ ২০২৬
ঈদের দ্বিতীয় দিনেও ঢাকা ছাড়ছে মানুষ, ট্রেনের শিডিউল বিপর্যয়…
  • ২২ মার্চ ২০২৬
পিএসএলে দল পেলেন প্রোটিয়া তারকা
  • ২২ মার্চ ২০২৬
হাদি হত্যা মামলা: সীমান্ত দালাল ফিলিপ সাংমা ১৪ দিনের জেল হে…
  • ২২ মার্চ ২০২৬
৫ ঘণ্টা পর রেললাইন থেকে সরানো হলো বাস, ট্রেন চলাচল স্বাভাবিক
  • ২২ মার্চ ২০২৬
ফিতরার নামে ভোটারদের টাকা দেওয়ার অভিযোগ, আটক ২ জামায়াতকর্মী
  • ২২ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence