এক কলেজ থেকেই ৪০ জন পেলেন মেডিকেলে ভর্তির সুযোগ

০৬ এপ্রিল ২০২১, ১১:০৫ PM

© ফাইল ফটো

নীলফামারী জেলার সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ থেকে এবার ৪০ জন শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তির সুযোগ পেয়েছেন। গত রবিবার (৪ এপ্রিল) এমবিবিএস ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়।

প্রকাশিত এ ফলে সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের শিক্ষার্থীরা এ কৃতিত্ব অর্জন করে। এ নিয়ে কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে আনন্দ বিরাজ করছে।  

জানা গেছে, এবার এইচএসসি পরীক্ষায় সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজের ২০৮ জন পরীক্ষার্থীর মধ্যে সবাই জিপিএ-৫ পেয়ে অটোপাস করেন। তাদের সবাই এমবিবিএস ভর্তি পরীক্ষায় অংশ নিয়েছিলেন।

মেডিকেল কলেজের এমবিবিএস ভর্তি পরীক্ষায় সুযোগ পাওয়ার সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান ওই শিক্ষাপ্রতিষ্ঠানের অধ্যক্ষ গোলাম আহমেদ ফারুক।  

তিনি জানান, এরই মধ্যে আমাদের শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০ জনের সুযোগ পাওয়ার খবর নিশ্চিত করা গেছে। এ সংখ্যা আরও বাড়বে, কারণ এখনো অনেকের খবর আসছে আমাদের কাছে। শুধু মেডিকেলে না, অনেক শিক্ষার্থী বিভিন্ন বিশ্ববিদ্যালয়েও সুযোগ পাবে আমাদের বিশ্বাস।

দুই দফা সময় বাড়ানোর পর মমেকে আগুন লাগার ঘটনায় তদন্ত কমিটির …
  • ২৯ সেপ্টেম্বর ২০২৬
জটিলতা কাটিয়ে রূপপুরের দ্বিতীয় ইউনিটের ইউরেনিয়াম সরবরাহ শুর…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
ঘুরতে বের হয়ে সড়কে প্রাণ গেল তিন বন্ধুর
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
বিইউএফটির ট্রাস্টি বোর্ডের নতুন চেয়ারম্যান মেসবা উদ্দিন আলী
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
৫২ জনের মধ্যে নিয়োগ পেলেন ১ জন, বাকি ৫১ জনের ক্ষোভ
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬
স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ বিজ্ঞপ্তি, পদ ১১৯, আব…
  • ২৮ সেপ্টেম্বর ২০২৬