গুচ্ছের বি ইউনিটে ৫০ পেয়েছেন ১৪ হাজার ৯৭০ জন

২৩ মে ২০২৩, ০৯:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM
পরীক্ষার্থী

পরীক্ষার্থী © ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষায় ৫০ নম্বর কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন ১৪ হাজার ৯৭০ ভর্তিচ্ছু। ভর্তি পরীক্ষায় মোট উত্তীর্ণ শিক্ষার্থীর সংখ্যা ৫৩ হাজার ২৯৬ জন।

জানা গেছে, বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান। পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ২৫। এছাড়া পরীক্ষায় ৯০ কিংবা তার চেয়ে বেশি পেয়েছেন ২ জন। 

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ৮০ কিংবা এর উপরে নম্বর পেয়েছেন ১০৩ জন, ৭৫ কিংবা এর উপরে ৩৪৫ জন, ৭০ কিংবা এর উপরে ৯৯১, ৬৫ কিংবা এর উপরে ২ হাজার ৩৩৩, ৬০ কিংবা এর উপরে ৪ হাজার ৮৪১, ৫৫ কিংবা এর উপরে ৮ হাজার ৯৮৫, ৫০ কিংবা এর উপরে ১৪ হাজার ৯৭০, ৪৫ কিংবা এর উপরে ২২ হাজার ৫৮৩, ৪০ কিংবা এর উপরে ৩১ হাজার ৭৩৬, ৩৫ কিংবা এর উপরে ৪২ হাজার ৪৫, ৩০ কিংবা এর উপরে ৫৩ হাজার ২৯৬ আর ৩০ এর নিচে পেয়েছেন ৪১ হাজার ৩৩৮ জন।

নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত মূল কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, রাত ১০টার মধ্যে শিক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবেন।

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬