গুচ্ছের বি ইউনিটে সর্বোচ্চ নম্বর ৯৩.২৫

২৩ মে ২০২৩, ০৮:৪২ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৩২ AM

© ফাইল ফটো

গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২৩ শিক্ষাবর্ষে বি ইউনিটের ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর পেয়েছেন সিসরাত জাহান। ভর্তি পরীক্ষায় তার প্রাপ্ত নম্বর ৯৩ দশমিক ২৫।

জানা গেছে, সিসরাত জাহান কুড়িগ্রামের সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করেন। সিসরাত জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্র থেকে ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছিলেন।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, গুচ্ছভুক্ত ২২ বিশ্ববিদ্যালয়ের ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের ‘বি’ ইউনিট (মানবিক) ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। এতে পাশ করেছে ৫৬.৩২ শতাংশ। আর উর্ত্তীণ হয়েছেন ৫৩ হাজার ২৯৬ জন ভর্তিচ্ছু। আজ মঙ্গলবার রাত ৯টার পর এই ফলাফল প্রকাশ করা হয়।

নাম প্রকাশে অনিচ্ছুক গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত মূল কমিটির এক সদস্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে জানিয়েছেন, রাত ১০টার মধ্যে শিক্ষার্থীরা তাদের ফল দেখতে পারবেন।

 

প্রশাসনকে গণতান্ত্রিক প্রক্রিয়ায় কাজের আহ্বান জানিয়ে এমপি— …
  • ৩০ জুলাই ২০২৬
মাদক কারবারির জন্য ৫ পুলিশকে দিতে হয় মাসোহারা, ফোনে মিলল যো…
  • ৩০ জুলাই ২০২৬
সিলেটে এনসিপির পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, ৫ উপজেলায় বি…
  • ৩০ জুলাই ২০২৬
১৫০ বছর পূর্তি উদ্‌যাপনের প্রস্তুতি নিচ্ছে রাজশাহী কলেজ
  • ৩০ জুলাই ২০২৬
২ মাস আগে ফেসবুকে পরিচয়, লিজাকে বিয়ে করতে চীন থেকে উড়ে এলেন…
  • ৩০ জুলাই ২০২৬
বিএম কলেজের হলে একদিনে ২ বার খসে পড়ল ছাদের পলেস্তারা, অল্পে…
  • ৩০ জুলাই ২০২৬