বিইউপি ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফল প্রকাশ, তালিকা দেখুন

০৭ মে ২০২৩, ০৮:১০ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫০ AM

© ফাইল ছবি

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) ২০২২-২০২৩ শিক্ষাবর্ষের স্নাতকের ভর্তি পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রবিবার (৭ মে) সন্ধ্যার পর এই ফল প্রকাশ করা হয়। বিইউপির ওয়েবসাইট ও বিশ্ববিদ্যালয়ে ভর্তির (www.admission.bup.edu.bd) ওয়েবসাইটে ফল পাওয়া যাচ্ছে।

বিজনেস স্টাডিজ অনুষদের ফল দেখুন এখানে

আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদের ফল দেখুন এখানে

সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ফল দেখুন এখানে

সায়েন্স ও টেকনোলজি অনুষদের ফল দেখুন এখানে

গত ২৪ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত ঘন্টাব্যাপী বিইউপির আর্টস ও সোশ্যাল সায়েন্স অনুষদ, বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত সিকিউরিটি অ্যান্ড স্ট্র্যাটেজিক অনুষদের ভর্তি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়।

পরদিন অর্থাৎ ২৫ মার্চ সকাল ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত সায়েন্স ও টেকনোলজি অনুষদের এবং বেলা ৩টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিজনেস স্টাডিজ অনুষদের ভর্তি পরীক্ষা (লিখিত টাইপ) অনুষ্ঠিত হয়।

এরপর এই পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা শেষে আজ চূড়ান্ত ফলাফল প্রকাশ করে বিইউপি কর্তৃপক্ষ।

নোয়াখালীতে ব্যবসায়ীর বাড়িতে ডাকাতি, মারধরে আহত ৫
  • ৩০ জুলাই ২০২৬
সিঁধ কেটে ঘরে ঢুকেছিল দুর্বৃত্তরা, সকালে মিলল স্কুলশিক্ষিকা…
  • ৩০ জুলাই ২০২৬
ভর্তির সুযোগ না পেয়ে যোগ্যতার প্রমাণ দিতে বিশ্ববিদ্যালয়ের ও…
  • ৩০ জুলাই ২০২৬
ডিএমপির তিন থানায় নতুন ওসি, বদলি ৬ পুলিশ পরিদর্শক
  • ৩০ জুলাই ২০২৬
বুটেক্স সাংবাদিক সমিতির নতুন কমিটি, সভাপতি রাতুল, সম্পাদক ম…
  • ৩০ জুলাই ২০২৬
মোশন সিকনেস কমাতে আইফোনের লুকানো ফিচার, চালু করবেন যেভাবে
  • ৩০ জুলাই ২০২৬