ডেন্টাল ভর্তিতে দ্বিতীয় রাজশাহীর সুদীপ্ত

০৬ মে ২০২৩, ০৯:৫৮ PM , আপডেট: ২০ আগস্ট ২০২৫, ১০:৫২ AM
সুদীপ্ত সাহা

সুদীপ্ত সাহা © সংগৃহীত

দেশের সরকারি-বেসরকারি ডেন্টাল কলেজের (বিডিএস) ২০২২-২৩ সেশনের প্রথমবর্ষ ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। ভর্তি পরীক্ষায় দ্বিতীয় হয়েছেন সুদীপ্ত সাহা।

জানা গেছে, সুদীপ্ত সাহা রাজশাহীর নিউ গভঃ ডিগ্রি কলেজ থেকে এইচএসসি ও সমমান পরীক্ষায় উত্তীর্ণ হন। 

শনিবার (৬ মে) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের পাঠানো এক বিজ্ঞপ্তি থেকে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর জানিয়েছে, মোট ৯ জন শিক্ষার্থী ৮০ থেকে ৯০ শতাংশ নম্বর পেয়েছেন। এদের মধ্যে তিনজন ছেলে শিক্ষার্থী। আর বাকি ৬ জন নারী শিক্ষার্থী। ভর্তি পরীক্ষায় সর্বোচ্চ নম্বর ৮৮ দশমিক ৭৫। তবে কোন শিক্ষার্থী সর্বোচ্চ নম্বর পেয়েছেন সেটি জানা যায়নি।

প্রাপ্ত তথ্য অনুযায়ী, ভর্তি পরীক্ষায় পাস করেছেন ১৪ হাজার ৩৬৪ জন। এর মধ্যে ৪০-৫০ নম্বর পেয়েছেন ৭ হাজার ৫৭ জন। এদের মধ্যে মেয়ে ৪ হাজার ৮৩৭ আর ছেলে ২ হাজার ২২০ জন। ৫০-৬০ নম্বরের মধ্যে পেয়েছেন ৫ হাজার ১৭০ জন। এর মধ্যে মেয়ে ৩ হাজার ৪৩৪ আর ছেলে ১ হাজার ৭২৭। ৬০-৭০ নম্বরের মধ্যে পেয়েছেন ১ হাজার ৯০৪ জন। এর মধ্যে মেয়ে ১ হাজার ২৬৪ আর ছেলে ৬৪০। ৭০ থেকে ৮০ নম্বরের মধ্যে পেয়েছেন ২২৪ জন। এর মধ্যে মেয়ে ১৪৮ জন এবং ছেলে ৭৬ জন।

জামায়াতের এমপি আরমানের ‌‘নির্দেশনায়’ অধ্যক্ষকে হেনস্থা, ছাত…
  • ০৬ এপ্রিল ২০২৬
বিএমইউ’র নতুন উপাচার্য ডা. এফ এম সিদ্দিকীর দায়িত্বগ্রহণ
  • ০৬ এপ্রিল ২০২৬
সেই সিদ্ধান্ত থেকে সরে দাঁড়ালেন ফখর জামান
  • ০৬ এপ্রিল ২০২৬
অস্ট্রেলিয়ার ভিসা বাতিলের খবরে যা বললেন শায়খ আহমাদুল্লাহ
  • ০৬ এপ্রিল ২০২৬
দোসর সাংবাদিকদের বিচারের দাবিতে ‘মার্চ টু প্রধানমন্ত্রীর কা…
  • ০৬ এপ্রিল ২০২৬
হামরোগ বিষয়ক সেমিনার আয়োজন করল এনডিএফ
  • ০৬ এপ্রিল ২০২৬
close