কওমির কেন্দ্রীয় পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৭৬.০৯ শতাংশ

১৫ এপ্রিল ২০২৩, ০৩:৫২ PM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:২৯ AM
লোগো

লোগো © ফাইল ছবি

বাংলাদেশ কওমি মাদ্রাসা শিক্ষাবোর্ড বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশ-এর ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। এবারের গড় পাসের হার ৭৬.০৯। শনিবার (১৫ এপ্রিল) দুপুরে রাজধানীর যাত্রাবাড়ী ভাঙ্গাপ্রেসে বেফাক মিলনায়তনে (নতুন ভবন) ফলাফল ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন বেফাকের সভাপতি মাওলানা মাহমুদুল হাসান, মহাসচিব মাওলানা মাহফুজুল হক, সহ-সভাপতি মাওলানা মুসলেহ উদ্দীন গহরপুরী, মুফতি মনসূরুল হক, মুফতি ফয়জুল্লাহ, মহাপরিচালক মাওলানা উবায়দুর রহমান খান নদভীসহ ঢাকার প্রসিদ্ধ মাদ্রাসাসমূহের মুহতামিম ও বেফাকের গুরুত্বপূর্ণ সদস্য, কর্মকর্তা এবং অন্যান্য বিভাগীয় দায়িত্বশীরা।

এতে ছাত্র-ছাত্রী মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা দুই লাখ ৮২ হাজার ৯২৬ জন। চলতি বছর বিগত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা ছিল ৪৯ হাজার ৭১০ জন বেশি।

এর আগে গত ২২ ফেব্রুয়ারি বেফাকের ৪৬তম কেন্দ্রীয় পরীক্ষা শুরু হয়। এতে অংশ নেয় মাদ্রাসার বালক ও বালিকা শাখার ছয় স্তরের শিক্ষার্থীরা। এই পরীক্ষায় অংশগ্রহণ করে দেশের ১২ হাজার ৮৬০টি পুরুষ ও মহিলা মাদ্রাসা।

ছাত্রত্ব শেষেও হলে অবস্থানের সুযোগ পাবে জাকসু ও হল সংসদ প্র…
  • ৩০ জুলাই ২০২৬
সাটুরিয়ায় খাল পুনঃখনন শেষে ১ কোটি ২২ লাখ টাকা সরকারি কোষাগা…
  • ৩০ জুলাই ২০২৬
সহকারী প্রধান শিক্ষকের চলতি দায়িত্ব পেলেন ৭ সিনিয়র শিক্ষক, …
  • ৩০ জুলাই ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এবার ১৫ ফুট লম্বা অজগর উদ্ধার
  • ৩০ জুলাই ২০২৬
চাঁদপুরে মেঘনা ধনাগোদা বাঁধের সুড়ঙ্গ করা সড়কের ড্রেজার পাইপ…
  • ৩০ জুলাই ২০২৬
সিনিয়র এক্সিকিউটিভ নিয়োগ দেবে মদিনা গ্রুপ, আবেদন ১৯ আগস্ট প…
  • ৩০ জুলাই ২০২৬