বাউবির ডিগ্রি পরীক্ষার ফল প্রকাশ, পাস ৭০.১৯ শতাংশ

১১ এপ্রিল ২০২৩, ০৮:৪৬ AM , আপডেট: ২১ আগস্ট ২০২৫, ১০:৫১ AM
লোগো

লোগো © ফাইল ছবি

বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের (বাউবি) অধীনে ২০২০ সালের বিএ ও বিএসএস পরীক্ষার প্রথম, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম ও ষষ্ঠ সেমিস্টারের বিষয়ভিত্তিকসহ চূড়ান্ত ফল গতকাল প্রকাশিত হয়েছে। পাসের হার শতকরা ৭০.১৯। চূড়ান্ত পরীক্ষায় ৪৫ হাজার ২৬২ শিক্ষার্থী অংশ নিয়ে ৩১ হাজার ৭৬৯ জন উত্তীর্ণ হয়। 

বাউবির তথ্য ও গণসংযোগ বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) ড. আ.ফ.ম. মেজবাহ উদ্দিন সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানান।

তিনি জানান, শিক্ষার্থীদের মধ্যে একজন এ মাইনাস, ১৭৩ জন বি প্লাস, ২ হাজার ৬৭৭ জন বি, ৯ হাজার ৪৮১ জন বি মাইনাস, ১১ হাজার ৭৭৯ জন সি প্লাস, ৬ হাজার ৬২৭ জন সি এবং ১ হাজার ৩১ জন সি মাইনাস গ্রেডে উত্তীর্ণ হয়েছে। উত্তীর্ণ শিক্ষার্থীদের মধ্যে ১৭ হাজার ৯৫০ ছাত্র এবং ১৩ হাজার ৮১৯ ছাত্রী ।

চূড়ান্তভাবে উত্তীর্ণ শিক্ষার্থীদের ফলাফল result.bou.ac.bd I Semester/Detail Result- exam.bou.ac.bd এবং বাউবির সব আঞ্চলিক ও উপ-আঞ্চলিক কেন্দ্রে পাওয়া যাবে।

জবিতে ‘দৃশ্য ও শব্দে জুলাই গণঅভ্যুত্থান’ শীর্ষক সেমিনার অনু…
  • ৩০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রী তারেক রহমান একাই ইতিবাচক পরিবর্তন আনতে পারবেন…
  • ৩০ জুলাই ২০২৬
নাহিদ ইসলামের সাথে শাবিপ্রবি ছাত্রদলের সৌজন্য সাক্ষাৎ
  • ৩০ জুলাই ২০২৬
২৪ দেশের চলচ্চিত্রকে পেছনে ফেলে জবি শিক্ষার্থী প্রমির ‘দ্য …
  • ৩০ জুলাই ২০২৬
প্রধানমন্ত্রীর হাতে রক্তমাখা পতাকা তুলে দিলেন গুলিবিদ্ধ জুল…
  • ৩০ জুলাই ২০২৬
৮৬ ডেপুটি ও ১৭৯ জন সহকারী অ্যাটর্নি জেনারেলের নিয়োগ, তালিকা…
  • ৩০ জুলাই ২০২৬