জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি তৃতীয় বর্ষের ফল প্রকাশ

০৭ ফেব্রুয়ারি ২০২৩, ০৮:৫৪ AM , আপডেট: ২৬ আগস্ট ২০২৫, ০২:৩৩ PM
জাতীয় বিশ্ববিদ্যালয়

জাতীয় বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। পরীক্ষায় গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ।

সোমবার (৬ ফেব্রুয়ারি) রাতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের পরিচালক মো. আতাউর রহমান সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে অনুষ্ঠিত ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স তৃতীয় বর্ষ চূড়ান্ত পরীক্ষার ফলাফল প্রকাশ করা হয়েছে। সারাদেশে ১ হাজার ৮৭৩টি কলেজের ৭১১টি কেন্দ্রে সর্বমোট ১ লাখ ৬৩ হাজার ২২৭ জন (নিয়মিত, অনিয়মিত ও মানোন্নয়ন) পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেন।

আরও পড়ুন: আন্দোলনের মুখে নোবিপ্রবি রেজিস্ট্রারের পদত্যাগ

এ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ৯৪ হাজার ৪২০ জন। গড় পাসের হার ৫৭ দশমিক ৮৫ শতাংশ। পরীক্ষার্থীর রেজিস্ট্রেশন ও কলেজ ভিত্তিক ফলাফল রাত ৮টা থেকে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

উদ্বোধনের আগেই ধস, ৪ কোটি টাকার প্রকল্পে অনিয়মের অভিযোগ
  • ৩১ জুলাই ২০২৬
জামায়াতসহ ১১ দলীয় ঐক্যের লিঁয়াজো কমিটির বৈঠক, আলোচনা হয় য…
  • ৩১ জুলাই ২০২৬
ইকুয়েডরের সঙ্গে ড্র করল আর্জেন্টিনা
  • ৩১ জুলাই ২০২৬
নয়াপল্টনে সমাবেশ করবে ১১ দলীয় জোট
  • ৩১ জুলাই ২০২৬
নেইমারের পর জাতীয় দল থেকে বিদায় নিলেন আরও দুই তারকা ফুটবলার
  • ৩১ জুলাই ২০২৬
নকল সার ও কীটনাশক তৈরির অভিযোগে ১ লাখ টাকা জরিমানা
  • ৩১ জুলাই ২০২৬