বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ, উত্তীর্ণ ৫২০৯

০৯ ডিসেম্বর ২০২২, ১০:৩৮ AM , আপডেট: ২৮ আগস্ট ২০২৫, ০২:৪৭ PM
বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার ফল প্রকাশ © সংগৃহীত

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৯ জন পরীক্ষার্থী। বৃহস্পতিবার (৮ ডিসেম্বর) বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান (পদাধিকারবলে) ও অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন সাংবাদিকদের এ তথ্য জানিয়েন।

অ্যাটর্নি জেনারেল বলেন, লিখিত পরীক্ষা দিয়েছিলেন ১৩ হাজার ৯৪৫ জন পরীক্ষার্থী। এর মধ্যে পাস করেছেন ৫ হাজার ২০৯ জন। এছাড়াও তৃতীয় পরীক্ষকের কাছে খাতা যাবে ৩২৪ জনের। পাশাপাশি একজন পরীক্ষার্থীর খাতা পরে পর্যবেক্ষণের জন্য রাখা হয়েছে।

আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হওয়ার জন্য পরীক্ষা অনুষ্ঠিত হয় তিন ধাপে। নৈর্ব্যক্তিক, লিখিত ও মৌখিক। কোনো পরীক্ষার্থী লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হলে তিনি তিনবার সরাসরি মৌখিক পরীক্ষার জন্য বিবেচিত হন।

আরও পড়ুন: প্রাথমিকে বৃত্তি পরীক্ষার সুযোগ পেতে পারেন ২০ শতাংশ শিক্ষার্থী

এর আগে, গত ১৭ সেপ্টেম্বর বাংলাদেশ বার কাউন্সিলের তালিকাভুক্তির লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি ল্যাবেরেটরী স্কুল এন্ড কলেজ, উদয়ন মাধ্যমিক স্কুল, সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ, ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয়েছে।

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস; নিহত ২, আহত ২৫
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফো…
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার বিরুদ্ধে ঐক্যবদ্ধ উয়েফা-কনকাকাফ, ৯৬ দেশের বিশ্বকাপ বয়…
  • ৩১ জুলাই ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬