এসএসসির ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন শুরু মঙ্গলবার

২৮ নভেম্বর ২০২২, ০৫:৩৭ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM

© সংগৃহীত

চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল আজ সোমবার প্রকাশ করা হয়েছে। এবার সারা দেশে গড় পাসের হার ৮৭ দশমিক ৪৪ শতাংশ । আর জিপিএ-৫ পেয়েছে ২ লাখ ৬৯ হাজার ৬০২ জন শিক্ষার্থী। সোমবার দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলাফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 

এসএসসি ও সমমান পরীক্ষার প্রকাশিত ফলাফলে অসন্তোষ থাকলে ফলাফল পুনঃনিরীক্ষার আবেদন করা যাবে। ২৯ নভেম্বর থেকে ৫ ডিসেম্বর পর্যন্ত এই আবেদন করা যাবে। সোমবার (২৮ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষানিয়ন্ত্রক অধ্যাপক মো. আবুল বাশার সাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, প্রতিটি বিষয় ও প্রতি পত্রের ফলাফল পুনঃনিরীক্ষণের জন্য ১২৫ টাকা হারে চার্জ কাটা হবে। যেসব বিষয়ের দুটি পত্র (প্রথম ও দ্বিতীয় পত্র) রয়েছে, সেসব বিষয়ের ফল পুনঃনিরীক্ষার আবেদন করলে মোট ২৫০ টাকা ফি কাটা হবে।

আরও পড়ুন: প্রাথমিকের ফল প্রকাশের নতুন তারিখ জানাল মন্ত্রণালয়

শিক্ষার্থীদের টেলিটক প্রি-পেইড নম্বর থেকে পুনঃনিরীক্ষণের আবেদন করতে হবে। আবেদন করতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে আরএসসি স্পেস বোর্ডের নামের প্রথম তিন অক্ষর, স্পেস রোল নম্বর ও বিষয় কোড লিখে সেন্ড করতে হবে ১৬২২২ নম্বরে।

উদাহরণ: ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থীর রোল নম্বর 123456 এবং বাংলা প্রথমপত্রে আবেদন করতে চাইলে Message অপশনে RSC Dha 123456 101 লিখে 16222 নম্বরে send করুন। ফিরতি এসএমএস-এ আবেদন বাবদ কত টাকা কেটে নেওয়া হবে তা জানিয়ে একটি PIN দেওয়া হবে। এতে সম্মত থাকলে Message অপশনে গিয়ে RSC Yes PIN Contact Number (যেকোনো মোবাইল অপারেটর) লিখে 16222 নম্বরে send করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, পুনঃনিরীক্ষণের ক্ষেত্রে একই এসএমএসের মাধ্যমে একাধিক বিষয়ের জন্য আবেদন করা যাবে। সেক্ষেত্রে কমা দিয়ে বিষয় কোডগুলো আলাদা করে লিখতে হবে। যেমন, বাংলা ও ইংরেজি দুটি বিষয়ের জন্য আপনার টেলিটক প্রি-পেইড নম্বরের অপশনে গিয়ে RSC Dha < Space > Roll Number 101, 102, 107, 108 লিখতে হবে। এক্ষেত্রে প্রতিটি পত্রের জন্য ১২৫ টাকা হারে ফি প্রযোজ্য হবে।

তবে বাংলাদেশ ও বিশ্বপরিচয়/বিজ্ঞান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি এবং ধর্ম ও নৈতিক শিক্ষা- এ বিষয়গুলোর ক্ষেত্রে আবেদন করার প্রয়োজন নেই বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

ট্রেন্ড বদলে সময়ের আগেই আক্রমণে হাম, এক হাসপাতালেই মৃত্যু ২…
  • ২৯ মার্চ ২০২৬
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর অফিসার্স এসোসিয়েশনের সভাপতি র…
  • ২৯ মার্চ ২০২৬
হাসপাতালে বাবার ছবি দিয়ে যা লিখলেন মীর স্নিগ্ধ
  • ২৯ মার্চ ২০২৬
৫ম শ্রেণি পর্যন্ত পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত নেপালে
  • ২৯ মার্চ ২০২৬
ইরানের হামলায় বিষাক্ত রাসায়নিক ছড়িয়ে পড়ার আশঙ্কা, জরুরি সত…
  • ২৯ মার্চ ২০২৬
‘আমাদের নায়ক-নায়িকা হওয়া হলো না’, রাহুলের মৃত্যুতে আবেগি শ্…
  • ২৯ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence