এসএসসির পাসের হারে শীর্ষে যশোর, সবচেয়ে কম সিলেটে 

২৮ নভেম্বর ২০২২, ০১:২১ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:১৯ PM
এসএসসির পাসের হারে শীর্ষে যশোর, সবচেয়ে কম সিলেট 

এসএসসির পাসের হারে শীর্ষে যশোর, সবচেয়ে কম সিলেট  © ফাইল ছবি

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। এবার এসএসসিতে পাসের হার ৮৭.৪৪ শতাংশ। গত বছরও এসএসসি পরীক্ষায় পাসের হার ৯৩.৫৮ শতাংশ ছিল। সোমবার (২৮ নভেম্বর) দুপুরে গণভবন থেকে অনলাইনে সংযুক্ত হয়ে ফলের আনুষ্ঠানিক ঘোষণা দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ফল প্রত্যাশীরা সংশ্লিষ্ট ওয়েবসাইট ও খুদেবার্তার মাধ্যমে ফল দেখতে পাচ্ছেন।

বোর্ডগুলোর পাসের হার বিশ্লেষণে দেখা গেছে, ঢাকা বোর্ডে ৯০, ময়মনসিংহ বোর্ডে ৮৬.৭, বরিশাল বোর্ডে ৮৯.৬১, চট্টগ্রাম বোর্ডে ৮৭.৫৩, কুমিল্লা বোর্ডে ৯১.২৮, দিনাজপুর বোর্ডে ৮১.১৪, যশোর বোর্ডে ৯৫.৩, রাজশাহী বোর্ডে ৮৫.৮৭, সিলেট বোর্ডে ৭৮.৮২, মাদ্রাসা বোর্ডে ৮২.২২ এছাড়া কারিগরি বোর্ডে পাসের হার ছিল ৮৪.৭ শতাংশ।

এ বছর নয়টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে এসএসসি ও সমমানের পরীক্ষায় মোট পরীক্ষার্থী ২০ লাখের বেশি অংশ নেয়। মোট তিন হাজার ৭৯০টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। মোট পরীক্ষার্থীর মধ্যে শুধু সাধারণ শিক্ষা বোর্ডগুলোর অধীনে এসএসসি পরীক্ষার্থী প্রায় ১৬ লাখ।

যেভাবে জানবেন এসএসসির ফল

আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশের পর শিক্ষার্থীরা এসএমএসের মাধ্যমে ফল জানতে পারবেন। এছাড়া শিক্ষা বোর্ডগুলোর ফলাফল প্রকাশের ওয়েবসাইট www.educationboardresults.gov.bd -তে রোল ও রেজিস্ট্রেশন নম্বর, পরীক্ষার নাম, বছর ও শিক্ষা বোর্ড সিলেক্ট করে সাবমিট করলে ফল জানতে পারবেন।

এসএমএসের মাধ্যমে ফল জানতে মোবাইলের ম্যাসেজ অপশনে গিয়ে SSC লিখে স্পেস দিয়ে বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবার স্পেস দিয়ে পাসের বছর লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে।

যেমন ঢাকা বোর্ডের কোনো পরীক্ষার্থী ফল জানতে চাইলে- SSC DHA 123456 2022 লিখে পাঠাতে হবে ১৬২২২ নম্বরে। ফিরতি এসএমএসে জানা যাবে ফল।

নিয়ন্ত্রণ হারিয়ে দোকানে বাস; নিহত ২, আহত ২৫
  • ৩১ জুলাই ২০২৬
বিশ্ববাজারে কমেছে তেলের দাম
  • ৩১ জুলাই ২০২৬
নাসীরুদ্দীন-সারজিসসহ এনসিপির ১০ নেতার বিরুদ্ধে মামলা, আইফো…
  • ৩১ জুলাই ২০২৬
ফিফার বিরুদ্ধে ঐক্যবদ্ধ উয়েফা-কনকাকাফ, ৯৬ দেশের বিশ্বকাপ বয়…
  • ৩১ জুলাই ২০২৬
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবলে চ্যাম্পিয়ন কালীগঞ্জ পৌরসভা
  • ৩১ জুলাই ২০২৬
এলপিএলে জ্বলে উঠলেন সাকিব, অলরাউন্ডার পারফরম্যান্সে জিতল দলও
  • ৩১ জুলাই ২০২৬