রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশ

১৮ নভেম্বর ২০২২, ১২:৪২ PM , আপডেট: ৩০ আগস্ট ২০২৫, ১২:৪৭ PM
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় © টিডিসি ফটো

২০২১-২০২২ শিক্ষাবর্ষে গুচ্ছ ভর্তি পরীক্ষা পরবর্তী রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্নাতক ১ম বর্ষের ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত ‘এ’,‘বি’,‘সি’ ইউনিটে সর্বনিম্ন ৫৩ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।

শুক্রবার (১৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে স্নাতক ১ম বর্ষের ভর্তির ২য় মেধাতালিকা প্রকাশিত হয়েছে।

ফলাফল দেখতে ক্লিক করুন এখানে। 

উল্লেখ্য, এর আগে গত ৫ নভেম্বর রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। মেধাতালিকায় জিপিএ নম্বর ব্যাতীত ‘এ’ ইউনিটে সর্বোচ্চ ৬৩. ২৫ ও সর্বনিম্ন ৫৪, ‘বি’ ইউনিটে সর্বোচ্চ ৬১.২২ ও সর্বনিম্ন ৫৩.৪৮ এবং ‘সি’ ইউনিটে সর্বোচ্চ ৬৪, সর্বনিম্ন ৫৩.৫ নাম্বারে শিক্ষার্থীরা ভর্তির সুযোগ পেয়েছে।

১ম মেধাতালিকা হতে ভর্তি শেষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে এ ইউনিটে ৩০ টি আসন, বি ইউনিটে ২২টি আসন ও সি ইউনিটে ২০ টি আসন ফাঁকা ছিল।

প্রসঙ্গত, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়সহ ২২ টি বিশ্ববিদ্যালয় গুচ্ছ ভর্তি পদ্ধতিতে অংশ নিয়েছে এবং গুচ্ছ ভর্তি পরীক্ষার আলোকে শিক্ষার্থীদের ভর্তি নিচ্ছে।

২০২১-২০২২ শিক্ষাবর্ষে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি, ম্যানেজমেন্ট স্টাডিজ, বাংলা, সাংস্কৃতিক ঐতিহ্য ও বাংলাদেশ অধ্যয়ন বিভাগে ২০০ জন শিক্ষার্থী ভর্তির সুযোগ পাবে।

বিশ্বকাপজয়ী ইতালির কিংবদন্তি ফুটবলার ফ্রাঙ্কো বারেসি আর নেই
  • ৩১ জুলাই ২০২৬
হাসিনা প্রত্যর্পণ নিয়ে ঢাকার অনুরোধ পর্যালোচনায় দিল্লি
  • ৩১ জুলাই ২০২৬
পে-স্কেল প্রজ্ঞাপনের জন্য প্রধানমন্ত্রীর সাক্ষাৎ চায় সরকারি…
  • ৩১ জুলাই ২০২৬
স্কুল থেকে ফেরার পথে শিশুকে উত্ত্যক্ত, টিকটকে ভিডিও ভাইরালে…
  • ৩১ জুলাই ২০২৬
মেসিকে ২০৩০ বিশ্বকাপেও দেখতে চান সাবেক তারকা ফুটবলার, ১০ লা…
  • ৩১ জুলাই ২০২৬
চার্জিং কেবল ঠিক রাখবেন যেভাবে
  • ৩১ জুলাই ২০২৬