রাবিতে প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছুদের স্বাক্ষাৎকার ২২ অক্টোবর 

০৪ অক্টোবর ২০২২, ০৪:২২ PM
রাজশাহী বিশ্ববিদ্যালয়

রাজশাহী বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

২০২১-২২ শিক্ষাবর্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রতিবন্ধী কোটায় ভর্তিচ্ছু শিক্ষার্থীদের সাক্ষাৎকার আগামী ২২ অক্টোবর অনুষ্ঠিত হবে।

সোমবার রাতে শারীরিক প্রতিবন্ধী নির্বাচন কমিটির সদস্য সচিব ও বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসক ডা তরিবুর রহমান শেখ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞাপ্তিতে জানানো হয়, ২০২১-২২ শিক্ষাবর্ষের রাজশাহী বিশ্ববিদ্যালয়ে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের প্রতিবন্ধী কোটায় ছাত্র-ছাত্রী ভর্তির সাক্ষাৎকার আগামী ২২ অক্টোবর সকাল ৯টা থেকে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রের প্রধান চিকিৎসকের কক্ষে অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিটির সভায় নির্বাচনী সাক্ষাৎকার পরীক্ষায় অংশগ্রহণের জন্য তালিকাভুক্ত প্রতিবন্ধি ছাত্র-ছাত্রীদের সকল পরীক্ষার মূল সনদপত্র ও সমাজকল্যাণ অধিদপ্তর প্রদত্ত প্রতিবন্ধী সনদপত্র নিয়ে উপস্থিত থাকতে হবে।

উল্লেখ্য, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ও চিকিৎসা কেন্দ্রের নোটিশ বোর্ডে প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের তালিকা টানানো হয়েছে।

মোটরসাইকেল দুর্ঘটনায় ২ ভাই নিহত, আহত ১
  • ১৪ জুন ২০২৬
নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন
  • ১৪ জুন ২০২৬
ক্রিকেটার নাঈমকে হেনস্থার ঘটনায় এবার ওসি প্রত্যাহার
  • ১৪ জুন ২০২৬
দুপুরের মধ্যে যে ১০ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
  • ১৪ জুন ২০২৬
ব্রাজিল তারকাদের দল থেকে তারকা দল কবে হবে?
  • ১৪ জুন ২০২৬
আনচেলত্তি-ভিনিসিয়াসের কথায় কি শান্ত হবে ব্রাজিলিয়ান সমর্থকর…
  • ১৪ জুন ২০২৬
×