ডুয়েট ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

২৫ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪৫ PM
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় © ফাইল ছবি

গাজীপুরে অবস্থিত ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) বিএসসি ইঞ্জিনিয়ারিং/বি. আর্ক প্রোগ্রাম ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। রবিববার (২৫ সেপ্টেম্বর) দুপরে ডুয়েটের বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ফল প্রকাশ করা হয়। ফল দেখতে ক্লিক করুন

গত ১০ সেপ্টেম্বর থেকে ১১ সেপ্টেম্বর পর্যন্ত ডুয়েটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়। ৬শ’ আসনের বিপরীতে ৭ হাজার ৬৪৫ জন পরীক্ষার্থী এতে অংশ নেন।

ভর্তি পরীক্ষায় পাস নম্বর সর্বনিম্ন শতকরা চল্লিশ। তবে ১ম ও ২য় পত্রে পৃথকভাবে ৩৫% নম্বরের কম পেলে ভর্তির অযোগ্য বলে বিবেচিত হবে। কেবলমাত্র ভর্তি পরীক্ষায় কৃতকার্য প্রার্থীদের মধ্যে থেকে প্রাপ্ত মোট নম্বরের মেধা ভিত্তিতে আসন পূরণ করা হবে।

সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিংয়ে ১২০ জন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ১২০ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ে ১২০ জন, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে ৬০ জন, আর্কিটেকচারে ৩০ জন, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ জন, কেমিক্যাল অ্যান্ড ফুড ইঞ্জিনিয়ারিংয়ের দুই বিভাগে ১৫জন করে ১৫ ৩০ জন এবং ম্যাটেরিয়ালস অ্যান্ড মেটালার্জিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ৩০ জন শিক্ষার্থী ভর্তি করা হবে।

 

রাশিয়ায় গণহারে মুসলিম নেতাদের গ্রেফতার, নেপথ্যে কী?
  • ১৪ জুন ২০২৬
ব্যবহারকারীর হয়ে ওয়েব ঘুরে তথ্য খুঁজবে গুগল, সুবিধা পাবেন য…
  • ১৪ জুন ২০২৬
বন্ধন ও উজ্জ্বল ভবিষ্যতের উদযাপন: আনন্দ-উচ্ছ্বাসে বিইউবিটিত…
  • ১৪ জুন ২০২৬
বাফারিং ছাড়া বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
  • ১৪ জুন ২০২৬
টঙ্গীর ফ্লাইওভারে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, প্রাণ গেল…
  • ১৪ জুন ২০২৬
এএবিএ সাস্ট ও ঢাকার ইউনিকো হসপিটালের মধ্যে স্বাস্থ্যসেবা সম…
  • ১৪ জুন ২০২৬
×