জাবির তিন ইউনিটের দ্বিতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশ

২৩ সেপ্টেম্বর ২০২২, ১১:৩৬ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষে দ্বিতীয় মেধাতালিকা থেকে ভর্তি শেষে দ্বিতীয় মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। জাবির ‘বি’, ‘ডি’ ও ‘ই’ ইউনিটের বিভিন্ন বিভাগে আসন ফাঁকা সাপেক্ষে এ তালিকা প্রকাশ করা হয়।

শুক্রবার (২৩ সেপ্টেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য জানিয়েছেন।

জাবির ‘বি’ ইউনিটের ছাত্রদের দ্বিতীয় মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

জাবির ‘বি’ ইউনিটের ছাত্রীদের দ্বিতীয় মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

জাবির ‘ডি’ ইউনিটের ছাত্রদের দ্বিতীয় মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

জাবির ‘ডি’ ইউনিটের ছাত্রীদের দ্বিতীয় মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

জাবির ‘ই’ ইউনিটের ছাত্রীদের (নন-বিজনেস) দ্বিতীয় মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

আরও পড়ুন : ভর্তি নিয়ে গুচ্ছের সভা বৃহস্পতিবার

এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এখনো ১৮৭টি আসন শূন্য রয়েছে। এর মধ্যে জাবির চার ইউনিটে ছাত্রদের ৯৮টি এবং পাঁচ ইউনিটে ছাত্রীদের ৮৯টি আসন শূন্য রয়েছে।

জানা গেছে, ‘এ’ ইউনিটভুক্ত গাণিতিক ও পদার্থ বিষয়ক অনুষদ এবং আইআইটিতে ছাত্রদের ৫২টি এবং ছাত্রীদের ৩৫টি আসন ফাঁকা রয়েছে। এছাড়া ‘বি’ ইউনিটের সমাজবিজ্ঞান ও আইন অনুষদে ছাত্রদের ১৫টি ও ছাত্রীদের ১৩টি, ‘সি’ ইউনিটে ছাত্র ও ছাত্রীদের ১৯টি করে মোট ৩৮টি আসন শূন্য রয়েছে।

এছাড়া ‘ডি’ ইউনিটভুক্ত জীববিজ্ঞান অনুষদে ছাত্রদের ১২টি এবং ছাত্রীদের ১৮টি আসন শূন্য রয়েছে। এদিকে জাবির ‘ই’ ইউনিটে ছাত্রদের কোনো আসন ফাঁকা নেই। তবে ছাত্রীদের নন-বিজনেস গ্রুপে চারটি আসন ফাঁকা রয়েছে।

উপাচার্যকে কেন্দ্র করে কোনো বলয় থাকবে না: জবি উপাচার্য
  • ৩১ মার্চ ২০২৬
ফায়ার সার্ভিসের নতুন পরিচালক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
ক্রীড়া খাতের উন্নয়নে চীনের বড় বিনিয়োগ ও কারিগরি সহযোগিতা চা…
  • ৩১ মার্চ ২০২৬
দিনের আলোতে ক্ষতচিহ্ন স্পষ্ট, সরিয়ে রাখা হয় খননযন্ত্র
  • ৩১ মার্চ ২০২৬
পাবনার বেড়ায় অটোরিকশাচালক ফজলু হত্যার রহস্য উদঘাটন, স্ত্রীস…
  • ৩১ মার্চ ২০২৬
স্বচ্ছতার সঙ্গে হিট প্রকল্প বাস্তবায়ন হলে উচ্চশিক্ষায় কাঙ্ক…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence