জাবি ভর্তির পোষ্য কোটার ফল প্রকাশ

২০ সেপ্টেম্বর ২০২২, ০৭:৩৬ PM
জাবি

জাবি © সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির পোষ্য কোটার মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য জানিয়েছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২০২১-২০২২ শিক্ষাবর্ষে ১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে পোষ্য কোটায় ভর্তির জন্য পরিশিষ্ট ‘ক’তে বর্ণিত শিক্ষার্থীদেরকে নির্বাচিত করা হয়েছে। নির্বাচিত শিক্ষার্থীদেরকে আগামী ২৭-৯-২০২২ ও ২৮-৯-২০২২ তারিখ রাত ১১.৫৯ টা পর্যন্ত সময়সীমার মধ্যে নিম্নেবর্ণিত ১ ও ২ ক্রমিকের নির্দেশনা অনুযায়ী অনলাইনে ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে হবে এবং ভর্তি নিশ্চিতকরণের জন্য ২৮-৯-২০২২ ও ২৯-৯-২০২২ তারিখ সকাল ৯.৩০ টা থেকে বিকেল ৪.০০ টা পর্যন্ত সময়সীমার মধ্যে নিম্নেবর্ণিত ৩ ক্রমিকের নির্দেশনা অনুযায়ী কাগজপত্র শিক্ষা শাখায় জমা দিতে হবে।

পোষ্য কোটায় ভর্তির ক্ষেত্রে:

ক) নির্ধারিত সময়সীমার মধ্যে ভর্তির জন্য যোগ্য শিক্ষার্থীকে ভর্তির যাবতীয় ফি নগদ অথবা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর ব্যক্তিগত একাউন্ট থেকে জমা দিতে হবে। উপরোক্ত সকল ফি এর সাথে ২০/-(বিশ) টাকা মোবাইল ব্যাংকিং সার্ভিস চার্জ প্রযোজ্য হবে।

খ) academic.juniv.edu ওয়েবসাইট থেকে ‘১ম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণিতে অনলাইন ভর্তি আবেদন’ লিংকে ক্লিক করে ভর্তি পরীক্ষার রোল নম্বর ও এইচ.এস.সি’র রেজিস্টেশন (IGCSE/A Level এর ক্ষেত্রে এইচ.এস.সি’র রেজিস্ট্রেশন নম্বরের পরিবর্তে ভর্তি পরীক্ষার আবেদন করার সময় প্রদেয় মোবাইল) নম্বর দিয়ে লগইন করুন। এরপর ‘আবেদন ফরম’ মেনুতে ক্লিক করে যে কোনো একটি পেমেন্ট মাধ্যম নগদ অথবা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট নির্বাচন করে নির্ধারিত ফি প্রদান করার পর আবেদন ফরমটি আসবে। ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেট এর ক্ষেত্রে ব্যক্তিগত রকেট একাউন্ট থেকে Biller ID 343 তে নির্ধারিত ফি প্রদান করার পর প্রাপ্ত ট্রানজেকশন আইডি প্রদান করতে হবে।

আরও পড়ুন : রাবির ‘এ’ ইউনিটের চতুর্থ মেধাতালিকা বৃহস্পতিবার

গ) অনলাইন আবেদন ফরমের আনুষঙ্গিক তথ্যসমূহ সঠিকভাবে পূরণ করতে হবে এবং এস.এস.সি. ও এইচ.এস.সি/সমমান-এর মূল সনদপত্র এবং নম্বরপত্র (সকল সনদপত্র PDF/JPG ফরম্যাটে এবং ফাইল সাইজ ৮০০ KB এর বেশী নয়) স্ক্যান করে আপলোড করে Submit করতে হবে।

ঘ) আবেদনটি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যাচাই-বাছাই করবে এবং সকল তথ্য সঠিক থাকলে পরবর্তীতে আবেদনকারীর মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জনানো হবে।

পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড: এসএমএস পাওয়ার পর academic.juniv.edu ওয়েবসাইট থেকে পুনরায় লগইন করে ‘আবেদন ফরম ডাউনলোড’ মেনুতে ক্লিক করে ভর্তি ফরম ডাউনলোড/প্রিন্ট করে নির্ধারিত সময়সীমার মধ্যে নির্দেশনা অনুযায়ী অন্যান্য কাগজপত্রসহ শিক্ষা শাখায় জমা দিতে হবে।

বি: দ্র: নেটওয়ার্ক সমস্যা/অন্য কোন কারণে এসএমএস না পেলেও সকল তথ্য সঠিক থাকলে যথাসময়ের মধ্যে লগইন করে পূরণকৃত আবেদন ফরম ডাউনলোড করতে হবে।

ডুয়েটে চালু হল দেশের প্রথম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ল্যাব
  • ৩১ মার্চ ২০২৬
বেদখলকৃত ২ হল উদ্ধারে ১০ দিনের আল্টিমেটাম দিল জবি ছাত্রদল
  • ৩১ মার্চ ২০২৬
বল টেম্পারিংয়ের দায়ে ২ ম্যাচ নিষিদ্ধ ফখর জামান
  • ৩১ মার্চ ২০২৬
ড. ইউনূসকে নিজের লেখা বই উপহার দিলেন আবিদুল ইসলাম
  • ৩১ মার্চ ২০২৬
আরও ১৪ জনকে জেলা পরিষদ প্রশাসক নিয়োগ
  • ৩১ মার্চ ২০২৬
জোড় তারিখে অনলাইন এবং বিজোড়ে হবে অফলাইন ক্লাস
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence