রাবির ‘এ’ ইউনিটের চতুর্থ মেধাতালিকা বৃহস্পতিবার

২০ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪২ PM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছুদের চতুর্থ মেধাতালিকা আগামী বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। রাবির ভর্তি সংক্রান্ত ওয়েবসাইটে এ তালিকা প্রকাশ করা হবে।

মঙ্গলবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে।

তিনি জানান, তৃতীয় মেধাতালিকা থেকে মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে ভর্তি সম্পন্ন করা হয়েছে। এরপর আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয়ভিত্তিক চতুর্থ মেধাতালিকা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

আরও পড়ুন : ভর্তি বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা হয়নি’

উল্লেখ্য যে, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা-স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোন ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করার জন্য চীফ কো-অর্ডিনেটর বরাবর সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

বন্ধন ও উজ্জ্বল ভবিষ্যতের উদযাপন: আনন্দ-উচ্ছ্বাসে বিইউবিটিত…
  • ১৪ জুন ২০২৬
বাফারিং ছাড়া বিশ্বকাপ ফুটবল ম্যাচ দেখবেন যেভাবে
  • ১৪ জুন ২০২৬
টঙ্গীর ফ্লাইওভারে ট্রাক ও কাভার্ড ভ্যানের সংঘর্ষ, প্রাণ গেল…
  • ১৪ জুন ২০২৬
এএবিএ সাস্ট ও ঢাকার ইউনিকো হসপিটালের মধ্যে স্বাস্থ্যসেবা সম…
  • ১৪ জুন ২০২৬
সমালোচনার পর জায়ান্ট স্ক্রিনে বিশ্বকাপ ম্যাচ দেখানোর উদ্যোগ…
  • ১৪ জুন ২০২৬
যশোরে এক সপ্তাহে আওয়ামী লীগের ৩ ঝটিকা মিছিল
  • ১৪ জুন ২০২৬
×