চবি ভর্তির ইউনিটভিত্তিক মেধাতালিকা প্রকাশ

১৯ সেপ্টেম্বর ২০২২, ১০:২০ AM
ভর্তি পরীক্ষা

ভর্তি পরীক্ষা © সংগৃহীত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষে ভর্তিচ্ছুদের ইউনিটভিত্তিক প্রথম মেধাতালিকা প্রকাশিত হয়েছে। বিষয় পছন্দক্রম এবং ভর্তি পরীক্ষার মেধাক্রম অনুযায়ী বিষয় নির্ধারণ করা হয়েছে। চবির ভর্তি বিষয়ক ওয়েবসাইট থেকে এ মেধাতালিকা দেখতে পারছেন ভর্তিচ্ছুরা।

সোমবার (১৯ সেপ্টেম্বর) সকালে ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এসএম আকবর হোসাইন বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে ইউনিটভিত্তিক বিজ্ঞপ্তিতেও বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

তিনি জানান, এটি প্রথম মেধাতালিক, আসন খালি থাকা সাপেক্ষে পরবর্তীতে দ্বিতীয় মেধাতালিকা প্রকাশ করা হবে। প্রথম মেধাতালিকায় সুযোগ পাওয়া ভর্তিচ্ছুদের ১৯ সেপ্টেম্বর থেকে আগামী ২৭ সেপ্টেম্বর মধ্যে ভর্তি হতে হবে। এরপর পুনরায় কল করা হবে। 

আরও পড়ুন : কৃষি গুচ্ছের ফলাফলে অসন্তোষ ভর্তিচ্ছুদের, শেকৃবিতে স্মারকলিপি

ভর্তির জন্য প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে তিনি বলেন, এবিষয়ে আমরা ইউনিটভিত্তিক নোটিশ পাঠিয়েছি। প্রয়োজনীয় কাগজপত্রগুলো নিয়ে এসে নিদিষ্ট সময়ের মাঝে ভর্তি সম্পন্ন করতে হবে।

দুপুরের মধ্যে তিন অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়-বৃষ্টির আভাস
  • ২১ এপ্রিল ২০২৬
স্বতন্ত্র জোট থেকে মনোনয়ন পেলেন সাবেক ছাত্রদল নেত্রী জুঁই
  • ২১ এপ্রিল ২০২৬
মিরসরাইয়ে চোরাই পথে আসা অর্ধ কোটি টাকার ঔষধ উদ্ধার
  • ২১ এপ্রিল ২০২৬
তেলের বকেয়া টাকা চাওয়ায় কর্মচারীকে মারধরের অভিযোগ জবি ছাত্র…
  • ২১ এপ্রিল ২০২৬
রাত পোহালেই সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় বসছে
  • ২১ এপ্রিল ২০২৬
পরীক্ষার আগের রাতেও মেলেনি এসএসসির এডমিট কার্ড, মহাসড়ক অবরো…
  • ২০ এপ্রিল ২০২৬