রাবির ‘সি’ ইউনিটের পঞ্চম মেধাতালিকা প্রকাশ

১৭ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৪ PM
রাবি

রাবি © টিডিসি ফটো

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথম ভর্তির বিজ্ঞান, প্রকৌশল ও ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদভুক্ত ‘সি’ ইউনিটের পঞ্চম মেধাতালিকা প্রকাশ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত ওয়েবসাইট থেকে এ তালিকা দেখতে পারছেন ভর্তিচ্ছুরা।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাতে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডীন ও ১ম বর্ষ ২০২১-২২ শিক্ষাবর্ষ ‘সি’ইউনিট ভর্তি পরীক্ষা কমিটির চীফ কো-অর্ডিনেটর প্রফেসর ড. মো. সাহেদ জামান বিষয়টি নিশ্চিত করেছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও বিষয়টি জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘বিজ্ঞান, কৃষি, প্রকৌশল, জীববিজ্ঞান, ভূ-বিজ্ঞান, ফিশারীজ, ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ১ম বর্ষ বি.এসসি. (সম্মান)/বি.ফার্ম.(সম্মান)/বি.এসসি. এজি./ডি.ভি.এম./বি.এসসি. ইঞ্জিনিয়ারিং ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ও পছন্দক্রম জমাদানকারী প্রার্থীদের মধ্য থেকে শূন্য আসনের ভিত্তিতে ৫ম নির্বাচন ও অপেক্ষমাণ তালিকা প্রকাশ করা হল। নির্বাচিত ভর্তিচ্ছুদের আগামী ১৮-০৯-২০২২ এবং ১৯-০৯-২০২২ সকাল ১০:০০টা থেকে দুপুর ৩:০০টার মধ্যে নিচে বর্ণিত পদ্ধতিতে ভর্তি প্রক্রিয়ার প্রাথমিক কাজ সম্পন্ন করে কাগজপত্র যাচাইয়ের জন্য কনফারেন্স রুম, বিজ্ঞান অনুষদ, কক্ষ নং ৪০১, কুদরাত-এ-খুদা একাডেমিক ভবনে উপস্থিত হতে হবে।’

আরও পড়ুন : ক্রমেই বাড়ছে কৃষিগুচ্ছের ফলের অভিযোগ!

এতে আরও হয়, ‘নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে সি-ইউনিটে তাদের প্রার্থিতা বাতিল বলে গণ্য হবে এবং সি-ইউনিটের অন্য কোন বিভাগেও ভর্তির সুযোগ থাকবে না। শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ভর্তি প্রক্রিয়া এর সমান্তরালে চলবে এবং এর জন্য পৃথক নোটিশ দেওয়া হলো। ভর্তি সংক্রান্ত কোন সমস্যার জন্য অফিস চলাকালীন সময়ে (সকাল ৮টা - বিকাল ৩টা) বিজ্ঞান অনুষদে যোগাযোগ করা যেতে পারে (ফোন: ০৭২১-৭১১১১৫, ০১৩০৩-২১০৩৩৬)।’

মাদক নিয়ে পোস্ট দেওয়ায় যুবককে তুলে নিয়ে হ/ত্যা, অভিযোগ ইউপি…
  • ২৪ মার্চ ২০২৬
‎হবিগঞ্জ সীমান্তে বিজিবির টানা অভিযানে এক কোটি টাকার ভারতীয়…
  • ২৪ মার্চ ২০২৬
চা বাগানে বেড়াতে যাওয়া তরুণীকে ‘ডাকাত’ বলে দলবদ্ধ ধর্ষণ, এক…
  • ২৪ মার্চ ২০২৬
১৮০ দিনের অগ্রাধিকার কর্মসূচি ঘোষণা, জুলাইয়ের শহীদ-আহতের সন…
  • ২৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় এলপিজি সরবরাহে 'ফোর্স মেজিউর’ ঘোষণা করল কাতার
  • ২৪ মার্চ ২০২৬
মহানন্দা নদীতে গোসল করতে নেমে কলেজছাত্রের মৃত্যু
  • ২৪ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence