রাবির ‘এ’ ইউনিটের তৃতীয় মেধাতালিকা কাল

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৭:৫৭ PM
রাবি

রাবি © সংগৃহীত

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের প্রথমবর্ষের কলা, সামাজিক বিজ্ঞান ও আইন অনুষদভুক্ত ‘এ’ ইউনিটে ভর্তিচ্ছুদের তৃতীয় মেধাতালিকা আগামীকাল বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) প্রকাশ করা হবে। 

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকালে ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষার চিফ কো-অর্ডিনেটর অধ্যাপক ড. মো. ইলিয়াছ হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন। এদিকে এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়েছে। 

তিনি জানান, দ্বিতীয় মেধাতালিকা থেকে মঙ্গলবার বিকেল ৩টার মধ্যে ভর্তি সম্পন্ন করা হয়েছে। এরপর আসন ফাঁকা থাকা সাপেক্ষে পরবর্তীতে বিষয়ভিত্তিক তৃতীয় মেধাতালিকা বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে।

আরও পড়ুন : কৃষি গুচ্ছে পাস করেছেন ৩০ হাজারের বেশি শিক্ষার্থী

জানা গেছে, তৃতীয় মেধাতালিকা প্রকাশের পর কলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের কলা অনুষদ অফিসে, আইন অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের আইন অনুষদ অফিসে, সামাজিক বিজ্ঞান অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের সামাজিক বিজ্ঞান অনুষদ অফিসে, চারুকলা অনুষদভুক্ত বিভাগসমূহের জন্য নির্বাচিত প্রার্থীদের চারুকলা অনুষদ অফিসে এবং শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট-এর জন্য নির্বাচিত প্রার্থীদের ইন্সটিটিউট অফিসে উপস্থিত হয়ে সাক্ষাৎকারসহ ভর্তি প্রক্রিয়া শুরু করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে ভর্তি হতে না পারলে ‘এ’ ইউনিটে তাদের ভর্তির মনোনয়ন চূড়ান্তভাবে বাতিল বলে গণ্য হবে।

উল্লেখ্য যে, ভর্তি হওয়া ছাত্র-ছাত্রীদের বিষয় পছন্দক্রম ও মেধা-স্কোর-এর ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন প্রক্রিয়া অব্যাহত থাকবে। বিভাগ পরিবর্তনের তালিকা রাজশাহী বিশ্ববিদ্যালয় ওয়েবসাইটে (admission.ru.ac.bd) প্রকাশ করা হবে। ভর্তি হওয়ার পর কোন ছাত্র-ছাত্রী বিভাগ পরিবর্তন করতে না চাইলে তাকে স্বয়ংক্রিয়ভাবে বিভাগ পরিবর্তন বন্ধ করার জন্য চীফ কো-অর্ডিনেটর বরাবর সশরীরে উপস্থিত হয়ে আবেদন করতে হবে।

প্রাথমিক শিক্ষায় ১ কোটি ৭০ লাখ শিক্ষার্থী, ৬৫ হাজার স্কুল—চ…
  • ১৪ জুন ২০২৬
আইএইউপি সম্মেলনে উচ্চশিক্ষায় এআই-নির্ভর ভবিষ্যৎ তুলে ধরল ড্…
  • ১৪ জুন ২০২৬
আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছেন জামায়াতের এমপি আমির হামজা
  • ১৪ জুন ২০২৬
ঢাবিতে ৬৪ জন আবেদন করলে একজন চান্স পায়, প্রাথমিকে এমন চাই …
  • ১৪ জুন ২০২৬
মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা, প্রাণ গেল দ…
  • ১৪ জুন ২০২৬
তুরস্ককে হারাল অস্ট্রেলিয়া, অভিষেকেই গোল ‘শরণার্থী’ ইরানকুন…
  • ১৪ জুন ২০২৬
×