কৃষি গুচ্ছের ফল প্রকাশ নিয়ে উপাচার্যদের সভা চলছে

১৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:৪২ PM
শিক্ষার্থী

শিক্ষার্থী © ফাইল ছবি

দেশের আটটি কৃষি ও কৃষিভুক্ত বিশ্ববিদ্যালয়ের ২০২১-২২ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষার ফল প্রকাশ নিয়ে বৈঠকে বসেছেন উপাচার্যরা। বৈঠকে সম্মতি মিললে আজ বুধবার (১৪ সেপ্টেম্বর) ফল প্রকাশ করা হবে।

জানা গেছে, বুধবার দুপুরে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে সভায় বসেন উপাচার্যরা। সভায় সভাপতিত্ব করছেন কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা আয়োজক কমিটির আহবায়ক এবং শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. শহীদুর রশীদ ভূঁইয়া।

সভা সূত্রে জানা গেছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ ইতোমধ্যে শেষ হয়েছে। আজ বুধবার ফল প্রকাশ করা হবে কিনা সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই বৈঠকে বসেছেন উপাচার্যরা। সভায় সব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সম্মতি দিলে আজই ফল প্রকাশ করা হবে।

আরও পড়ুন: মধ্যরাতে ইবির দুই হলে বিস্ফোরণ, আতঙ্ক

নাম প্রকাশে অনিচ্ছুক সভায় উপস্থিত একটি কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ভর্তি পরীক্ষার ফল তৈরির কাজ শেষ হয়েছে। পরীক্ষার ফল আজ নাকি আগামীকাল বৃহস্পতিবার প্রকাশ করা হবে সে বিষয়ে সিদ্ধান্ত নিতেই সভার আয়োজন করা হয়েছে।

জানা গেছে, কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করেছিলেন ৭৯ হাজার ১৯৫ জন। ভর্তি পরীক্ষায় উপস্থিত ছিলেন ৬৫ হাজার ৩৫৪ জন। আর পরীক্ষার জন্য আবেদন করেও হলে যাননি ১৩ হাজার ৮৪১ জন।

এবার বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে এক হাজার ১১৬টি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ে ৩৩০টি, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে ৭০৪টি, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ে ৪৩১টি, পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ৪৪৩টি, চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সাইন্সেস বিশ্ববিদ্যালয়ে ২৪৫টি, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে ১৫০টি এবং হবিগঞ্জ কৃষি বিশ্ববিদ্যালয়ে ৯০টি আসন রয়েছে।

জামায়াতের নারী কর্মীকে গ্রেপ্তারের পর ফেসবুক পোস্ট ভাইরাল
  • ০৭ এপ্রিল ২০২৬
ইরানের ১৩ হাজার লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র
  • ০৭ এপ্রিল ২০২৬
যে বাড়িতে আত্মগোপনে ছিলেন শিরীন শারমিন, গ্রেপ্তার হলেন যে ম…
  • ০৭ এপ্রিল ২০২৬
এক বছরে ৪ বার নিয়োগ কার্যক্রম চালাতে চায় এনটিআরসিএ
  • ০৭ এপ্রিল ২০২৬
জামায়াতে ইসলামীর সেই নারী কর্মীর মুক্তির দাবিতে প্রধানমন্ত্…
  • ০৭ এপ্রিল ২০২৬
ড্যাফোডিল কর্মচারীর ৭ বছরের মেয়েকে ধর্ষণের অভিযোগ বাড়িওয়ালা…
  • ০৭ এপ্রিল ২০২৬
close