জাবির তিন ইউনিটের মাইগ্রেশন তালিকা প্রকাশ

১৩ সেপ্টেম্বর ২০২২, ০৪:২৬ PM
জাবি

জাবি © টিডিসি ফটো

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২১-২২ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) প্রথমবর্ষ ভর্তির প্রথম মেধাতালিকা থেকে প্রথম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হয়েছে। জাবির ‘এ’, ‘বি’ ও ‘ডি’ বিভিন্ন বিভাগে আসন ফাঁকা সাপেক্ষে এ তালিকা প্রকাশ করা হয়।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ডেপুটি রেজিস্ট্রার ও কেন্দ্রীয় ভর্তি পরিচালনা কমিটির সদস্য সচিব মো. আবু হাসান এ তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আজকের মধ্যেই প্রথম মেধাতালিকা থেকে ভর্তি হওয়া শিক্ষার্থীদের ভর্তি নিশ্চিতকরণের পর সব ইউনিটের প্রথম মাইগ্রেশন তালিকা প্রকাশ করা হবে। এরপর আসন ফাঁকা সাপেক্ষে ২য় মেধাতালিকা প্রকাশ করা হবে। যা পরবর্তীতে বিশ্ববিদ্যালয়ের ভর্তির ওয়েবসাইটেও (academic.juniv.edu) প্রকাশ করা হবে।

জাবির ‘এ’ ইউনিটের ছাত্রদের প্রথম মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

জাবির ‘এ’ ইউনিটের ছাত্রীদের প্রথম মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

জাবির ‘বি’ ইউনিটের ছাত্রদের প্রথম মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

জাবির ‘বি’ ইউনিটের ছাত্রীদের প্রথম মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

জাবির ‘ডি’ ইউনিটের ছাত্রদের প্রথম মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

জাবির ‘ডি’ ইউনিটের ছাত্রীদের প্রথম মাইগ্রেশন তালিকা দেখুন এখানে

ভর্তি নিশ্চিতকরণের জন্য শিক্ষার্থীকে ডাউনলোডকৃত ফরমের সাথে এসএসসি ও এইচএসসি/সমমান-এর মূল সনদপত্র, নম্বরপত্র এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টার হতে সংগৃহীত মেডিকেল সনদপত্র। বিভাগ কর্তৃক সত্যায়নপূর্বক প্রত্যেকটির ১ (এক) সেট সত্যায়িত ফটোকপি সংযুক্ত করে সংশ্লিষ্ট বিভাগীয় সভাপতি এবং ডীন-এর মাধ্যমে রেজিস্ট্রার অফিসের শিক্ষা শাখায় জমা দিতে হবে।

এদিকে জাবি ভর্তি কমিটি জানিয়েছে, ‘নির্ধারিত তারিখের মধ্যে উল্লিখিত কাগজপত্র জমা না দিলে ভর্তি বাতিলপূর্বক আসন শূন্য ধরে পরবর্তী মেধা তালিকা থেকে উক্ত শূন্য আসন পূরণ করা হবে।’

শিক্ষকদের বেতনের প্রস্তাব মন্ত্রণালয়ে, পাবেন কবে?
  • ৩১ মার্চ ২০২৬
সরকারি মেডিকেলে আর মাইগ্রেশন নয়, বেসরকারির বিষয়ে যা জানা যা…
  • ৩১ মার্চ ২০২৬
ক্ষুদ্র নৃগোষ্ঠীদের স্বনির্ভর করে তোলা হবে: মির্জা ফখরুল
  • ৩১ মার্চ ২০২৬
অক্সফোর্ড ইউনিয়নের আমন্ত্রণ পেলেন সারজিস আলম
  • ৩১ মার্চ ২০২৬
মার্কিন যুদ্ধবিমানকে নিজেদের ঘাঁটি ব্যবহারের অনুমতি দেয়নি ই…
  • ৩১ মার্চ ২০২৬
বিশ্বের সবচেয়ে বেশি সরকারি ছুটির তালিকায় বাংলাদেশ দ্বিতীয়
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence