খালেদা জিয়ার আরোগ্য কামনায় ঢাকেশ্বরী মন্দিরে বিশেষ প্রার্থনা

০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৬ PM , আপডেট: ০৫ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৭ PM
ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা

ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জন্য বিশেষ প্রার্থনা © সংগৃহীত

বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার আশু আরোগ্য কামনায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে অনুষ্ঠিত হয়েছে বিশেষ প্রার্থনা সভা। শুক্রবার (৫ ডিসেম্বর) সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে রাজধানীর চকবাজারস্থ মন্দির প্রাঙ্গণে এই প্রার্থনা আয়োজন করা হয়।

মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেবের সভাপতিত্বে এবং ঢাকেশ্বরী মন্দিরের পুরোহিত তপন ভট্টাচার্যের পরিচালনায় সভায় বক্তব্য দেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর, ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিচালনা কমিটির সভাপতি চিত্তরঞ্জন মজুমদার, অ্যাড. সুব্রত চৌধুরী, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান তপন চন্দ্র মজুমদার, বিএনপির কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুন্ডু, সহ–ধর্মবিষয়ক সম্পাদক অমলেন্দু দাস অপু, সিদ্ধেশ্বরী সার্বজনীন পূজা কমিটির সভাপতি নিবাস চন্দ্র মাঝি এবং জাতীয় হিন্দু মহাজোটের (একাংশ) সাধারণ সম্পাদক ডা. মৃত্যুঞ্জয় কুমার রায়।

আরও পড়ুন: দুই কারণে অনিশ্চিত খালেদা জিয়ার লন্ডন যাত্রা

এ ছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক ও কালবেলা সম্পাদক সন্তোষ শর্মা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সচিব দেবেন্দ্র নাথ উরাঁও, জয়ন্ত সেন দীপু, মিলন কান্তি দত্ত, অ্যাড. তাপস কুমার পাল, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, শুভাশীষ বিশ্বাস সাধন, বিপ্লব দে, পরিমল কুমার ভৌমিক, গিরীধারী সাহা, দিলীপ ঘোষসহ আরও অনেকে।

প্রার্থনায় গণতন্ত্র উত্তরণের এই সংবেদনশীল সময়ে খালেদা জিয়ার দ্রুত সুস্থতা প্রত্যাশা করা হয় এবং মা ঢাকেশ্বরীর কাছে তাঁর আরোগ্য কামনা করা হয়।

মোটরসাইকেলে প্রাইভেট পড়তে যাচ্ছিল তিন ছাত্র, পথে প্রাণ ঝরল …
  • ০৪ অক্টোবর ২০২৬
৩ থেকে ৬ মাসের মধ্যে শিক্ষকদের পেনশন দিতে হবে: আখতার হোসেন
  • ০৪ অক্টোবর ২০২৬
আন্তর্জাতিক প্রতিযোগিতায় চতুর্থ ফেনী বিশ্ববিদ্যালয়ের শিক্ষা…
  • ০৪ অক্টোবর ২০২৬
পৌরসভার অ্যাম্বুলেন্সে ছাগল পরিবহন, ভিডিও ভাইরাল
  • ০৪ অক্টোবর ২০২৬
দ্বিতীয়বার কন্যাসন্তানের বাবা হলেন সাইফউদ্দিন
  • ০৪ অক্টোবর ২০২৬
ট্রাকের ধাক্কায় প্রাণ গেল এসআরবি কর্মকর্তার
  • ০৪ অক্টোবর ২০২৬